ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
ক্যারিয়ারের সবচেয়ে সেরা সুখবর পেলো ভারতীয় ক্রিকেটার
ফেব্রুয়ারি মাসটা ছিল শুবমান গিলের জন্য এক কথায় অসাধারণ। মাসজুড়ে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে ছিলেন ভারতের এই ডানহাতি ব্যাটার। ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে শুরু হওয়া রানবন্যা টেনে এনেছেন সদ্য সমাপ্ত চ্যাম্পিয়নস ট্রফিতেও। শুধু দলের হয়ে শিরোপা জয়েই থেমে থাকেননি, দ্বিতীয়বারের মতো অর্জন করেছেন আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থের খেতাব।
এই পুরস্কার জেতার লড়াইয়ে গিল পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ এবং নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপসকে। এর আগে ২০২৩ সালের জানুয়ারিতে প্রথমবারের মতো আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ নির্বাচিত হয়েছিলেন তিনি।
ফেব্রুয়ারি মাসে চ্যাম্পিয়নস ট্রফিতে গিল খেলেছেন দুই ম্যাচ। এর আগে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে খেলেছেন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। মোট পাঁচ ওয়ানডেতে ১০১.৫০ গড়ে দুই সেঞ্চুরি ও দুই ফিফটিতে ৪০৬ রান করেছেন ৯৪.১৯ স্ট্রাইকরেটে।
ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করেছিলেন ৮৭ রানের ইনিংস খেলে। দ্বিতীয় ম্যাচে করেছেন ৬০ রান এবং শেষ ম্যাচে দুর্দান্ত এক সেঞ্চুরি করেন। এরপর বাংলাদেশের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচেও করেন দারুণ এক সেঞ্চুরি। রান তাড়ায় নেমে অপরাজিত থাকেন ১০১ রানে।
গত মাসের এই অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে ওয়ানডে ব্যাটারদের র্যাংকিংয়ের শীর্ষেও উঠে আসেন শুবমান গিল। আজ প্রকাশিত সাপ্তাহিক নতুন র্যাংকিংয়েও তার অবস্থান অপরিবর্তিত রয়েছে।
গিলের এই দুর্দান্ত পারফরম্যান্স কেবল ভারতের ক্রিকেটপ্রেমীদের নয়, গোটা ক্রিকেট বিশ্বেই প্রশংসা কুড়িয়েছে। এখন দেখার বিষয়, তিনি তার এই ফর্ম কতদিন ধরে রাখতে পারেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড