ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
আইসিসি র্যাংকিংয়ে চমক দেখালো ভারতীয় ক্রিকেটাররা
গত রোববার চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয়বারের মতো এই ওয়ানডে টুর্নামেন্টের শিরোপা জিতেছে ভারত। ফাইনাল খেলা দুই দলের বেশিরভাগ ক্রিকেটারেরই উল্লেখযোগ্য উন্নতি হয়েছে ওয়ানডে র্যাংকিংয়ে।
আজ (বুধবার) প্রকাশিত আইসিসি র্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদে জানা গেছে, ব্যাটারদের র্যাংকিংয়ে দুই ধাপ এগিয়েছেন রোহিত শর্মা, মিচেল স্যান্টনার ছয় ধাপ এগিয়ে আছেন ক্যারিয়ার সেরা র্যাংকিংয়ে।
ফাইনালে ৩ ছক্কা ও ৭ চারে রোহিত ৮৩ বলে খেলেন ৭৬ রানের ইনিংস। সেই ইনিংসেই জয়ের পথে এগিয়ে যায় ভারত। দুই ধাপ এগোনোর পর ভারত অধিনায়কের অবস্থান এখন তিন। তার রেটিং পয়েন্ট ৭৫৬। যদিও তার ক্যারিয়ার সেরা র্যাংকিং দুই আর রেটিং ৮৮২। যথারীতি শীর্ষে আছেন শুবমান গিল, দুইয়ে বাবর আজ, চতুর্থ হাইনরিখ ক্লাসেন ও পঞ্চম ব্যাটার বিরাট কোহলি।
বোলারদের র্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন স্যান্টনার। ছয় ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ৬৫৭ রেটিং পয়েন্ট নিয়ে ক্যারিয়ার সেরা দ্বিতীয় অবস্থানে উঠেছেন এই বাঁহাতি স্পিনার। তিন ধাপ এগিয়ে তৃতীয় স্থানে কুলদীপ যাদব, শীর্ষে রয়েছেন মাহিশ থিকশানা। তিন ধাপ এগিয়ে সেরা দশে ঢুকেছেন রবীন্দ্র জাদেজা।
অলরাউন্ডারদের র্যাংকিংয়ে কিউইদের জয়জয়কার। এক ধাপ এগিয়ে চতুর্থ স্থানে মিচেল স্যান্টনার। বড় লাফে সেরা দশে ঢুকেছেন রাচিন রবীন্দ্র ও মাইকেল ব্রেসওয়েল। সাত ধাপ এগিয়ে সপ্তম ব্রেসওয়েল, আট ধাপ এগোনো রাচিন এখন অষ্টম।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড