ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
আরও একবার তামিমের ব্যাটিং ঝড় দেখলো ক্রিকেট বিশ্ব
ঢাকা প্রিমিয়ার লিগে তামিম ইকবাল টানা দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি পেলেন। ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ৯ উইকেটের জয়ে তাঁর দল উঠে এসেছে পয়েন্ট তালিকার তিন নম্বরে। প্রাইম ব্যাংকের বিপক্ষে সহজ জয়ে শীর্ষস্থান ধরে রেখেছে লিজেন্ডস অব রূপগঞ্জ।
টানা দ্বিতীয় সেঞ্চুরি এল তামিম ইকবালের ব্যাট থেকে। তাতে তাঁর দল মোহামেডান ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে পেয়েছে ৯ উইকেটের বড় জয়। শুরুতে ব্যাট করে ৪৮.৪ ওভারে ১৮৭ রানে অলআউট হয়ে যায় ব্রাদার্স। মোহামেডান ৩২.২ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায়।
সাভারে বিকেএসপির ৩ নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ব্রাদার্সের কোনো ব্যাটসম্যানই তেমন সুবিধা করতে পারেননি। ৫৯ বলে দলটির পক্ষে ৭ চারে সর্বোচ্চ ৪৩ রান করেন ইমতিয়াজ হোসেন। ৫৫ বলে ৩২ রান আসে আইচ মোল্লার ব্যাট থেকে। মোহামেডানের হয়ে ১০ ওভারে ৩১ রান দিয়ে ৪ উইকেট পান তাইজুল ইসলাম, ৩ উইকেট নেন আবু হায়দার।
রান তাড়ায় তামিমের সঙ্গে ওপেন করতে নেমে মাত্র ২ রান করে আউট হন মেহেদী হাসান মিরাজ। এরপর অপরাজিত জুটিতে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তামিম ও মাহিদুল ইসলাম। ৯ চার ও ৪ ছক্কায় ৯৬ বলে ১০৫ রান করেন তামিম, ৯৫ বলে ৭১ রান করে অপরাজিত থাকেন মাহিদুল।
আগের ম্যাচে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়া প্রাইম ব্যাংক আজ খেই হারিয়ে ফেলেছে। ৪২২ রান করার পরের ম্যাচেই ১৫২ রানে অলআউট হয়ে লিজেন্ডস অব রূপগঞ্জের কাছে ৮ উইকেটে হেরেছে। ছোট লক্ষ্য ১৬০ বল বাকি রেখে টপকে গেছে রূপগঞ্জ।
চার ম্যাচের তিনটিতে জেতা দলটির পয়েন্ট এখন ৬। চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডানেরও পয়েন্ট সমান ৬ করে। তবে নেট রান রেটে এগিয়ে থাকায় রূপগঞ্জ আছে শীর্ষে। দুইয়ে আবাহনী, তিনে মোহামেডান।
সাভারে বিকেএসপির ৪ নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নামা প্রাইম ব্যাংকের হয়ে একপ্রান্ত আগলে রাখেন মোহাম্মদ নাঈম। ৮৩ বলে সর্বোচ্চ ৮১ রান করেন এই ওপেনার। কিন্তু বাকি ব্যাটসম্যানদের আসা–যাওয়ার মিছিলে খুব বেশি দূর যেতে পারেনি তারা। দ্বিতীয় সর্বোচ্চ ১৮ বলে ২০ রান করেন শাহাদাত হোসেন। রূপগঞ্জের হয়ে ১০ ওভারে ৩৭ রান দিয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন সাইফ হাসান, ৩ উইকেট নেন তানজিম হাসান।
রান তাড়া করতে নেমে ৩৫ বলে ১৬ রান করে আউট হয়ে যান রূপগঞ্জ ওপেনার সাইফ হাসান। এরপর সৌম্য সরকারের সঙ্গে ৫২ রানের জুটিতে দলকে জয়ের কাছে পৌঁছে দেন তানজিদ হাসান। ৪৯ বলে ৭ চার ও ৫ ছক্কায় ৬৮ রান করে তানজিদ আউট হয়ে গেলেও অপরাজিত থাকেন সৌম্য সরকার। ৪০ বলে ৫ চার ও ২ ছক্কায় ৫০ রান আসে সৌম্যর ব্যাট থেকে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড