ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
চরম ব্যর্থতার পর বিসিবির চাওয়াতে বাংলাদেশ দলের কোচ হচ্ছেন আশরাফুল
বাংলাদেশ নারী ক্রিকেটের সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না। সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ হারতে হয়েছে তাদের। যে কারণে খেলতে হবে বিশ্বকাপ বাছাই পর্ব। বাংলাদেশ জাতীয় দলের কোচের পদ থেকেও সরে গিয়েছেন শ্রীলঙ্কার হাসান তিলকারাত্নে। গেল মাসে বাংলাদেশ নারী দলের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন অভিজ্ঞ সারোয়ার ইমরান। আর এবারে নারী দলের জন্য ব্যাটিং কোচ হিসেবে প্রস্তাব পেয়েছেন মোহাম্মদ আশরাফুল।
ঢাকা পোস্টকে রোববার বিষয়টি নিশ্চিত করেছেন আশরাফুল নিজেই। নারী দলের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন নাজমুল আবেদিন ফাহিম। তিনি দায়িত্ব নেওয়ার পর ইমরানকে প্রধান কোচ করেন।
আর সেই সরোয়ার ইমরানের কাছ থেকেই এবার ব্যাটিং কোচ হিসেবে প্রস্তাব পেলেন আশরাফুল। ঢাকা পোস্টকে আশরাফুল এই প্রসঙ্গে বলেন, 'প্রস্তাব পেয়েছি কিছু দিন আগে। তবে পরে আর তেমন কথা হয়নি। তবে সবকিছু যদি মিলে যায় অবশ্যই কাজ করব। এটা আমার জন্য বড় একটি সুযোগ। অবশ্যই ব্যাটিং কোচের দায়িত্ব নেব আমি।'
পেস বোলিং কোচ হিসেবে সবশেষ সিরিজে ছিলে রবিউল ইসলাম। নতুন করে সাবেক এই পেসার নারী দলের সঙ্গে থাকবেন কি না সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আশরাফুল গত বছরের মে মাসে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের আয়োজনে সংযুক্ত আরব আমিরাতে আইসিসি লেভেল থ্রি কোচিং কোর্স সম্পন্ন করেন। কাজ করেছেন বিপিএলের দল রংপুর রাইডার্সে সঙ্গে। এবারে সুযোগ পাচ্ছেন আরও বড় পর্যায়ে কাজ করার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড