ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
ক্রিকেট ইতিহাসে এই প্রথম যে ইতিহাসের সাক্ষী হচ্ছে বাংলাদেশ
ক্রিকেটের দীর্ঘতম সংস্করণ টেস্টে গোলাপি বলের ব্যবহার হচ্ছে কয়েক বছর ধরে, যদিও সব দেশে বিষয়টি এখনও প্রচলিত নয়। এই যেমন বাংলাদেশে প্রথমবার গোলাপি বলে দিবারাত্রির টেস্ট আয়োজনের কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) আসন্ন আসর গোলাপি বলে আয়োজনের পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছেন বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান।
মূলত আগামী এপ্রিল-মে মাসে অতিরিক্ত গরমের কারণে দিবা-রাত্রির টুর্নামেন্ট করার কথা বিবেচনায় রেখেছে বিসিবি। এতে করে গোলাপি বলের টেস্ট খেলতেও সুবিধা হবে। এ প্রসঙ্গে আকরাম খান গণমাধ্যমকে বলেন, ‘আমরা এটা (গোলাপি বলের বিসিএল) বিবেচনা করছি। টুর্নামেন্টটা যেহেতু মে মাসে অনুষ্ঠিত হবে, এজন্য আমরা ভিন্ন কিছু করতে চাই। ওই সময় গরম একটা আলাদা ফ্যাক্টর থাকবে। যেহেতু আমরা গোলাপি বল ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছি, তাই আমাদের এমন ভেন্যু লাগবে যেখানে ফ্লাডলাইট নিয়ে সমস্যা হবে না।’
তবে এই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেও জানান বিসিবির টুর্নামেন্ট কমিটির এই চেয়ারম্যান, ‘আমরা আসলে এরকম পরিকল্পনা করছি, এখনও চূড়ান্ত নয়। হয়তো আমরা পিঙ্ক বল দিয়ে বিসিএল (আয়োজন) করতে পারি, ডে-নাইট করতে পারি কিংবা ভালো একটি টেস্ট ভেন্যুতে করতে পারি। ন্যাশনাল টিমের যারা ওই সময় থাকবে তারাই খেলবে, অথবা পরের ধাপের ক্রিকেটাররা অংশ নেবে।’
গোলাপি বলের ব্যবহারে ক্রিকেটারদের উন্নতি হবে বলে মনে করছেন দেশীয় কোচ সোহেল ইসলাম, ‘যতগুলো বল আছে, এর মধ্যে লাল–সাদার চেয়ে গোলাপি বলে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ থাকে আমার মনে হয়। হঠাৎ করে গোলাপি বলে খেলতে গেলে যেন ওই চ্যালেঞ্জগুলো নিতে পারি। ওই বলের চরিত্র যেন ব্যাটাররা কিছুটা বুঝতে পারে, বোলাররাও যেন বল কী পরিমাণ সুইং করছে বা স্পিন করতে গেলে কী করতে হবে তা জানে। আমি যদি কিছু ম্যাচ খেলি তাহলে তো ভালো হবে নিশ্চয়ই। এখান থেকে কিছু শিখতে পারব। এটা চিন্তা করেই করা।’
একইসঙ্গে বিসিবির এমন পরিকল্পনাকে ইতিবাচক বলেই দেখছেন সোহেল, ‘অবশ্যই ইতিবাচক বিষয়। আপনি যখন ইংল্যান্ডে খেলবেন বা ওয়েস্ট ইন্ডিজে খেলবেন তখন ডিউকে (বল) খেলবেন, ভারতের সঙ্গে যখন খেলবেন এটা এসজি বলে হবে। আবার আপনি যখন অন্য জায়গায় খেলবেন তখন কোকাবুরা বলে খেলা হয়। একেকটা বলের একেকটা ন্যাচার আছে ওটার সঙ্গে মানিয়ে নেওয়া বা ওটা সম্পর্কে জানাও গুরুত্বপূর্ণ ব্যাপার। এসব কথা মাথায় রেখেই এই পরিকল্পনা।’
বাংলাদেশ জাতীয় দল এর আগে একবারই গোলাপি বলের টেস্ট খেলেছিল। কলকাতার ইডেন গার্ডেন্সে হওয়া সেই টেস্টে অবশ্য ভারতের কাছে তারা হেরে যায় ইনিংস ব্যবধানে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড