ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
বিশ্বকাপ বাছাইপর্ব : চরম উত্তেজনায় শেষ হলো ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ
ফুটবল মাঠের চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনার লড়াই এবার গড়াল ক্রিকেটে। ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে মুখোমুখি হয় দুই দল। কিন্তু ব্যাট-বলের এই লড়াইয়ে আর্জেন্টিনাকে দাঁড়াতেই দিল না ব্রাজিল। ২৫ রানের জয় তুলে নিয়ে দারুণভাবে টুর্নামেন্ট শুরু করল সেলেসাও নারীরা।
সোমবার (১১ মার্চ) বুয়েন্স আইরেসের সেন্ট আলবান্স ক্লাব মাঠে টস হেরে ব্যাটিংয়ে নামে ব্রাজিল। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে মাত্র ৬৯ রান তুলতে পারে দলটি। ব্যাট হাতে ব্রাজিলের অধিনায়ক কারোলিনা নাসিমেন্তো সর্বোচ্চ ১২ রান করেন।
জয়ের জন্য মাত্র ৭০ রানের লক্ষ্যে নেমে একেবারে ব্যাটিং বিপর্যয়ে পড়ে আর্জেন্টিনা। ব্রাজিলিয়ান বোলারদের তোপে মাত্র ১৫.১ ওভারেই ৪৪ রানে অলআউট হয়ে যায় স্বাগতিকরা। বল হাতে একাই ম্যাচ ঘুরিয়ে দেন ব্রাজিলের নিকোল মন্তেইরো। ৪ ওভারে মাত্র ৭ রান দিয়ে ৫ উইকেট শিকার করে আর্জেন্টিনার ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেন তিনি। দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ম্যাচসেরার পুরস্কারও জেতেন মন্তেইরো।
এই জয়ের ফলে বাছাইপর্বের লড়াইয়ে শক্ত অবস্থান তৈরি করল ব্রাজিল নারী দল। আগামী ১৭ মার্চ আবারও মুখোমুখি হবে এই দুই দল। উল্লেখ্য, আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে আর্জেন্টিনা, ব্রাজিল, কানাডা ও যুক্তরাষ্ট্র খেলছে ডাবল লিগ পদ্ধতিতে। টুর্নামেন্টের শীর্ষ দলটি জায়গা পাবে বিশ্বকাপ বাছাইপর্বের গ্লোবাল রাউন্ডে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড