ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
এবার সর্বোচ্চ ভিত্তিমূল্যে সাকিবের নাম
আগামী ১২ মার্চ অনুষ্ঠিত হবে দ্য হান্ড্রেডের নতুন মৌসুমের প্লেয়ার্স ড্রাফট। আর এই ড্রাফটে নাম লিখিয়েছেন ২৯ বাংলাদেশি ক্রিকেটার। যেখানে মধ্যে সর্বোচ্চ ভিত্তিমূল্য সাকিব আল হাসানের।
বোলিংয়ে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও দ্য হান্ড্রেডে দ্বিতীয় সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে আছেন সাকিব। এই অভিজ্ঞ অলরাউন্ডারের দাম ১ লাখ ২০ হাজার পাউন্ড।
সাকিবের পরই ৬৩ হাজার পাউন্ড ভিত্তিমূল্য ধরা হয়েছে লেগ স্পিনার রিশাদ হোসেনের। তা ছাড়া ৫২ হাজার পাউন্ড ভিত্তিমূল্যে আছেন বাংলাদেশের তিন ক্রিকেটার। লিটন দাসের সঙ্গে এই ক্যাটাগরিতে আছেন ব্যাটার তাওহীদ হৃদয় ও স্পিনার শেখ মেহেদী।
৪১ হাজার ৫০০ পাউন্ড ভিত্তিমূল্য ধরা হয়েছে তানজিদ হাসান তামিম, নাহিদ রানা, তানজিম হাসান সাকিব ও শরিফুল ইসলামের। আর নির্দিষ্ট ভিত্তিমূল্য নেই এমন ক্যাটাগরিতে নাম দিয়েছেন বাংলাদেশের আরো ২০ ক্রিকেটার।
তারা হলেন, আফিফ হোসেন, মুকিদুল ইসলাম মুগ্ধ, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, হাসান মাহমুদ, রুয়েল মিয়া, মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, খালেদ আহমেদ, নাসুম আহমেদ, আলিস আল ইসলাম, জাকের আলী অনিক, এনামুল হক বিজয়, ইবাদত হোসেন চৌধুরি, জাকির হাসান, রনি তালুকদার, মোহাম্মদ সাইফউদ্দিন, সাইফ হাসান ও শামীম হোসেন পাটোয়ারি।
উল্লেখ্য, ৮ দলের টুর্নামেন্টের ড্রাফটে সবমিলিয়ে ইংল্যান্ডের ২৭০ জন এবং ৩৫০ জন বিদেশি ক্রিকেটার নিবন্ধন করেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)