ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
মুশফিকের অবসরের পর যা বললেন তার স্ত্রী
আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম। তার বিদায়ে আবেগি বার্তা দিয়েছেন স্ত্রী জান্নাতুল কেফায়েত মন্ডি। সোস্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ওজু ছাড়া ব্যাট-বল ধরেন না মুশফিক। সমালোচকদের উদ্দেশ্যে তিনি বলেছেন, সমালোচনা যেন কারো কান্নার কারণ না হয়।
মন্ডি লিখেছেন- ওয়ানডে ক্রিকেট থেকে তোমার বিদায় আনন্দের হোক এই প্রত্যাশা করি। অসাধারণ ওয়ানডে ক্যারিয়ার পার করেছ তুমি। নিজে থেকে সন্তুষ্ট না হওয়া পর্যন্ত তোমাকে পরিশ্রম করতে দেখেছি। গুরুত্বপূর্ণ ম্যাচে ভাঙা পাঁজর নিয়ে খেলেছ, একসঙ্গে ২০টা পর্যন্ত ব্যথানাশক খেয়েছ।
তুমি কখনো নিজের জন্য নয়, দল ও দেশের জন্য খেলেছ। পাশে এমন একজন সৎ মানুষ পাওয়া আমার জন্য আর্শীবাদ, যে ওজু না করে ব্যাট-বল স্পর্শ করে না। তুমি অসাধারণ ফ্যামিলি ম্যান। বাচ্চাদের খুব প্রিয় মানুষ। শাহরোজ তোমার গুবাবলি পাবে এবং তোমাকে জীবনের আদর্শ করবে এমনই আমার চাওয়া।
জানি এটা তোমার জন্য কঠিন সিদ্ধান্ত। তবে আরও ভালো সময় অপেক্ষা করছে তোমার জন্য। এখন পর্যন্ত তুমি যা কিছু করেছ, তাতে পরিবার তোমার প্রতি পুরোপুরি সন্তুষ্ট, বাকি পৃথিবী তোমাকে নেতিবাচকভাবে নিলে নিক। সমালোচকদের আমি বলবো- সমালোচনা এমনভাবে করবেন না, যেন কাউকে নামাজের পাটিতে বসে কাঁদতে হয়। আমরাও মানুষ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড