ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
ভারতের কারনে কপাল পুড়লো পাকিস্থানের
চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর পাকিস্তানের জন্য ছিল বিশেষ এক আয়োজন। দীর্ঘ ২৯ বছর পর আইসিসির কোনো বড় ইভেন্ট ফিরেছিল তাদের মাটিতে। তবে সেই উৎসবের আনন্দ টিকলো না বেশিদিন। প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হয় বাবর আজমদের। এবার আরও এক ধাক্কা—নিজেদের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল দেখার সুযোগও হারাতে বসেছে পাকিস্তানের দর্শকরা।
আগামী ৯ মার্চ ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। তবে ভারতের ফাইনাল নিশ্চিত হওয়ায় বদলে গেছে ভেন্যু। পাকিস্তানে খেলতে অনাগ্রহী ভারত টুর্নামেন্টের শুরু থেকেই তাদের ম্যাচগুলো খেলেছে দুবাইয়ে। সেই ধারাবাহিকতায় ফাইনালও সরিয়ে নেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতে।
এদিকে, ফাইনালে ভারতের প্রতিপক্ষ এখনো নিশ্চিত হয়নি। আজ দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। তবে যে দলই জিতুক, ভারতের বিপক্ষে শিরোপার লড়াই হবে দুবাইয়ের মাটিতে।
ভারত নাকি পাকিস্তান? আয়োজক নিয়ে বিতর্কচলমান আসরের আয়োজক হিসেবে পাকিস্তানের নাম থাকলেও বাস্তবে ভারতের প্রভাব ছিল প্রবল। হাইব্রিড মডেলে হওয়া এই টুর্নামেন্টে ভারতের সব ম্যাচই হয়েছে দুবাইয়ে। পাকিস্তানকে উল্টো নিজেদের "ঘরের মাঠের" টুর্নামেন্টে খেলতে যেতে হয়েছে সংযুক্ত আরব আমিরাতে।
অনেক সাবেক ক্রিকেটার ও বিশ্লেষকের মতে, ভারতই যেন প্রকৃত আয়োজকের ভূমিকা পালন করছে। একই ভেন্যুতে সব ম্যাচ খেলতে পারা তাদের জন্য বাড়তি সুবিধাও বয়ে এনেছে।
প্রসঙ্গত, প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত। টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে জায়গা করে নিয়েছে তারা। ২০১৩ সালে শিরোপা জিতলেও ২০১৭ সালে রানার্স-আপ হয়েছিল টিম ইন্ডিয়া। এবারও শিরোপার অন্যতম দাবিদার হিসেবে এগিয়ে রয়েছে রোহিত শর্মার দল।
এদিকে, পাকিস্তানি সমর্থকদের হতাশা প্রকাশ পেয়েছে সোশ্যাল মিডিয়ায়। একদিকে দলের ব্যর্থতা, অন্যদিকে ফাইনালের ভেন্যু সরিয়ে নেওয়া—সব মিলিয়ে পাকিস্তানের ক্রিকেটপ্রেমীদের জন্য এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি পরিণত হয়েছে হতাশার আসরে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড