ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
কঠিন সমীকরণ মেলাতে পারলে খেলতে পারবে সেমিফাইনালে
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বৃষ্টি বাঁধায় পরিত্যক্ত হয়েছে অস্ট্রেলিয়া-আফগানিস্তান ম্যাচ। আফগানদের দেওয়া লক্ষ্য তাড়ায় অস্ট্রেলিয়ার ইনিংসের ১৩ম ওভারে নামে বৃষ্টি। পরে আর মাঠ খেলার উপযোগী করা সম্ভব হয়নি। ম্যাচ বাতিল হলেও এখনো সেমির সম্ভাবনা আছে আফগানদের।[গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের পর ইংল্যান্ডের বিপক্ষে দারুণ জয়ের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল আফগানিস্তান। অস্ট্রেলিয়ার বিপক্ষে আগে ব্যাট করে সেদিকুল্লাহ আতাল ও আজমতউল্লাহ ওমরজাইদের ফিফটিতে ২৭৩ রানের সংগ্রহ পায় আফগানিস্তান। রানতাড়ায় অজিরা ১২.৫ ওভারে ১ উইকেটে ১০৯ রান তোলার পর বৃষ্টিতে বাতিল হয় ম্যাচ। ম্যাচ পরিত্যক্ত হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করেছে দুই দল।
ফলে তিন ম্যাচে তিন পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় তিনে অবস্থান আফগানিস্তানের। সমান ম্যাচে চার পয়েন্ট নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। আফগানদের সমান তিন পয়েন্ট পাওয়া দক্ষিণ আফ্রিকার একটি ম্যাচ বাকি আছে। সেই ম্যাচে দক্ষিণ আফ্রিকা জিতলে অজিদের সঙ্গী হয়ে সেমিফাইনাল নিশ্চিত করবে। অন্যদিকে আফগানিস্তানকে যদি সেমিতে যেতে হয়, তাহলে বাকি থাকা ম্যাচে ইংলিশদের বিপক্ষে হারতেই হবে প্রোটিয়াদের।
হারের ব্যবধানটাও হতে হবে বিশাল। যদি ইংল্যান্ড জিতে, তাহলে দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের পয়েন্ট হবে ৩। সমান পয়েন্টের ক্ষেত্রে বিবেচনায় আসবে দুই দলের নেট রান রেট। সেখানে বেশ পিছিয়ে আফগানরা। আফগানিস্তানের নেট রান রেট -০.৯৯০, অন্যদিকে দক্ষিণ আফ্রিকার নেট রান রেট + ২.১৪০। এ অবস্থায় আফগানিস্তান সেমির যোগ্যতা অর্জন করতে হলে দক্ষিণ আফ্রিকাকে অন্তত ২০৭ রানে হারতে হবে ইংল্যান্ডের কাছে (যদি ৩০১ রানের লক্ষ্য তাড়া করতে নামে)।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড