ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
লজ্জার রেকর্ড গড়লো পাকিস্তান
চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে স্বাগতিক দলের জন্য এতটা হতাশাজনক পারফরম্যান্স খুব কমই দেখা গেছে। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোনো ম্যাচ না জিতেই বিদায় নিয়েছে পাকিস্তান, যা ২০০০ সালের পর প্রথমবারের মতো কোনো আয়োজক দেশের ক্ষেত্রে ঘটল।
২০০০ সালে কেনিয়া যখন টুর্নামেন্টের আয়োজক ছিল, তখন তারা মূল পর্বে না খেললেও প্লে-অফ পর্বে অংশ নেয়। এরপর থেকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আয়োজক দেশগুলোর মধ্যে এমন ব্যর্থতা দেখা যায়নি। এবার পাকিস্তান সেই লজ্জার রেকর্ড গড়ল।
চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে স্বাগতিকদের মধ্যে সবচেয়ে সফল ছিল ২০০২ সালের শ্রীলঙ্কা, যারা ভারতকে সঙ্গে নিয়ে যুগ্মভাবে শিরোপা জিতেছিল। বৃষ্টির কারণে কলম্বোতে ফাইনাল ম্যাচ সম্পূর্ণ না হওয়ায় দুই দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়, যা এখনও একমাত্র যুগ্ম চ্যাম্পিয়নের ঘটনা।
এদিকে, স্বাগতিক হিসেবে সবচেয়ে দুর্ভাগা দল ইংল্যান্ড। ২০০৪ ও ২০১৩ সালে তারা ফাইনালে উঠে রানারআপ হয়। ২০০৪ সালে ওয়েস্ট ইন্ডিজের কাছে ২ উইকেটে এবং ২০১৩ সালে ভারতের কাছে ৫ রানে হেরে ট্রফির স্বপ্নভঙ্গ হয় ইংল্যান্ডের।
চ্যাম্পিয়ন্স ট্রফির ৮ আসরের ইতিহাসে সবচেয়ে সফল দল ভারত ও অস্ট্রেলিয়া। উভয় দলই ২ বার করে শিরোপা জিতেছে। একমাত্র অস্ট্রেলিয়াই টানা দুটি আসরে (২০০৬ ও ২০০৯) ট্রফি জয় করে। এছাড়া দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান একবার করে শিরোপা জিতেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড