ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
কোহলির বিতর্কিত কাণ্ড, পাকিস্তানের বড় ভুল
পাকিস্তানের বিপক্ষে একা হাতে ম্যাচ বের করে নিলেন বিরাট কোহলি। ৩৬ বছর বয়সেও দেখালেন কেন তিনি এখনও ভারতীয় ব্যাটিং লাইনআপের সবচেয়ে নির্ভরযোগ্য ভরসা। দুবাইয়ের মন্থর উইকেটে অনবদ্য এক সেঞ্চুরি তুলে নিলেন কোহলি। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের ৫১তম ও আন্তর্জাতিক ক্যারিয়ারের ৮২তম শতক।
তবে এই ইনিংসের এক পর্যায়ে পাকিস্তান চাইলে তাকে ৪১ রানেই ফেরাতে পারত। কোহলির একটি ভুল পাকিস্তান ধরতে পারলে ম্যাচের মোড় অন্যদিকে ঘুরে যেতে পারত। কিন্তু তাদের খামখেয়ালির কারণে আউট হয়েও আউট হলেন না কোহলি!
কোহলির ভুল, পাকিস্তানের খামখেয়ালিকোহলির রান তখন ৪১। রান নেওয়ার সময় বলটি হাতে নিয়ে থামিয়ে দেন তিনি। অথচ তখনও বল ‘ডেড’ ছিল না। নিয়ম অনুযায়ী, এই আচরণ ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ আউটের আওতায় পড়ে। তবে পাকিস্তান দল আপিলই করল না!
গাভাস্কারের ক্ষোভএই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার। ধারাভাষ্য দিতে গিয়ে তিনি বলেন,"পাকিস্তান যদি আপিল করত, তাহলে কোহলি আউট হতেন। তার বল ধরার কোনো প্রয়োজনই ছিল না। সে ভাগ্যবান যে কেউ আপিল করেনি।"
আইন কী বলে?আইসিসির ৩৭.৪ আইন অনুসারে, ব্যাটার যদি বল খেলার মাঝে ফিল্ডারকে না জানিয়ে ইচ্ছাকৃতভাবে বল থামায়, তবে তা ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ আউটের মধ্যে পড়ে। কোহলির ক্ষেত্রেও সেটাই হয়েছিল।
তবে পাকিস্তান দল আপিল না করায় বেঁচে যান কোহলি। এরপর সেই সুযোগ কাজে লাগিয়ে আরও একবার বড় ম্যাচের রাজা হিসেবে নিজেকে প্রমাণ করেন তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড