ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
শেষ পর্যন্ত শচীনের সেই বিশ্ব রেকর্ড ভেঙ্গে ফেললেন কোহলি
নিজস্ব প্রতিবেদক : ওয়ানডে ক্রিকেটে আরেকটি বিশাল রেকর্ড নিজের করে নিলেন বিরাট কোহলি। চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং করার সময় দ্রুততম ১৪,০০০ রানের মাইলফলক ছুঁয়েছেন ভারতীয় ব্যাটিং সুপারস্টার। এতদিন এই রেকর্ডের মালিক ছিলেন কিংবদন্তি শচীন টেন্ডুলকার।
আজকের ম্যাচে ব্যাটিংয়ে নামার সময় কোহলির রান ছিল ১৩,৯৮৫। ১৫ রান করলেই নতুন ইতিহাস গড়তেন তিনি। ইনিংসের ১৩তম ওভারে সেই লক্ষ্য ছুঁয়ে ফেলেন ভারতীয় ব্যাটার।
এই মাইলফলক ছুঁতে কোহলি খেলেছেন মাত্র ২৮৭ ইনিংস, যেখানে শচীনকে অপেক্ষা করতে হয়েছিল ৩৫০ ইনিংস পর্যন্ত। অর্থাৎ, শচীনের চেয়ে ৬৩ ইনিংস কম খেলেই রেকর্ড নিজের করে নিলেন কোহলি।
১৪,০০০ রানসংগ্রহকারী ব্যাটারদের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন শ্রীলঙ্কার কিংবদন্তি কুমার সাঙ্গাকারা। এই মাইলফলক স্পর্শ করতে তাকে খেলতে হয়েছে ৩৭৮ ইনিংস।
এদিকে, ওয়ানডেতে সর্বাধিক ৫০টি সেঞ্চুরির রেকর্ডও এখন কোহলির দখলে। ২০২৩ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করে তিনি শচীনের ৪৯ সেঞ্চুরির রেকর্ড ছাড়িয়ে যান।
বিরাট কোহলি এখন আরও কত রেকর্ড ভাঙবেন, সেটাই দেখার বিষয়!
মারুফ /
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড