ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
নিজেরাই নিজেদের বিপদে ফেলছে পাকিস্তান
পাকিস্তান ক্রিকেট দলের ব্যাটসম্যানরাই দলকে বিপদে ফেলছেন। ভারতের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে আসর থেকে বিদায়ের শঙ্কায় পাকিস্তান।
আজ ভারতের বিপক্ষে পাকিস্তান হেরে গেলে সেমিফাইনালের আগেই বাবর আজমদের বিদায় নিশ্চিত হয়ে যেতে পারে। আজ হারলে কঠিন সমীকরণে সেমিফাইনালে খেলার সামান্য আশা টিকে থাকবে বাবর আজমদের। এমন কঠিন সমীকরণের ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে টেস্টের স্টাইলে ব্যাটিং করছে পাকিস্তান।
আগের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ১৫ ওভারে ৬৬টি ডট বল খেলেছিল পাকিস্তান। অর্থাৎ, ১৫ ওভারের মধ্যে ১১ ওভার কোনও রান করতে পারেননি পাকিস্তানের ব্যাটসম্যানরা। তার ফলে শুরুতে রানের গতি একেবারেই কম ছিল তাদের। প্রথম ১০ ওভারে মাত্র ২২ রান করেছিল পাকিস্তান। সেখানেই হেরে যায় পাকিস্তান।
আজ ভারতের বিপক্ষে প্রথম ২০ ওভারে ৮০টি ডট বল খেলেছে পাকিস্তান। ১২০ বলের মধ্যে ৮০ বল। অর্থাৎ, প্রথম ২০ ওভারের মধ্যে ১৩.২ ওভার কোনও রান করতে পারেনি পাকিস্তান। দুই ওপেনার বাবর আজম ও ইমাম উল হক কিছুটা রান করলেও তারা আউট হওয়ার পর মোহাম্মদ রিজওয়ান ও সৌদ শাকিল যেন একটা খোলসের মধ্যে ঢুকে পড়েছেন। বড় শট তো দূরে থাক দৌড়েও রান করতে পারছেন না তারা। তার ফলে রান তোলার গতি কমছে পাকিস্তানের।
এই সমস্যা পাকিস্তানের নতুন নয়। চাপ বাড়লেই যেন খোলসের মধ্যে ঢুকে পড়েন ব্যাটসম্যানরা। যে বলে দুই রান হয় সেই বলে এক রান নিয়েই সন্তুষ্ট থাকছেন পাকিস্তানের ব্যাটসম্যানরা। ফলে প্রতি ওভারে রান তোলার গতি কমছে। এ রকম চলতে থাকলে পরের দিকে সমস্যায় পড়তে হবে পাকিস্তানকে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড