ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
অল্পের জন্য প্রাণে বাঁচলেন সৌরভ গাঙ্গুলি
ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক সৌরভ গাঙ্গুলি এক বড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বর্ধমানের একটি অনুষ্ঠানে যাওয়ার পথে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে দান্তনপুর এলাকায় তার গাড়ি দুর্ঘটনার শিকার হয়।
সূত্র জানায়, একটি লরি হঠাৎ করে গাঙ্গুলির গাড়ি বহরের সামনে চলে আসায় তার গাড়ির চালক দ্রুত ব্রেক কষতে বাধ্য হন। এতে নিয়ন্ত্রণ হারিয়ে পেছনের কয়েকটি গাড়ি একে অপরকে ধাক্কা দেয়। সৌভাগ্যক্রমে দুর্ঘটনায় কেউ আহত হননি, তবে কনভয়ের দুটি গাড়ি সামান্য ক্ষতিগ্রস্ত হয়।
এই ঘটনার পর গাঙ্গুলিকে প্রায় ১০ মিনিট রাস্তায় অপেক্ষা করতে হয়। তবে তিনি দ্রুত গন্তব্যে পৌঁছে নির্ধারিত অনুষ্ঠানে অংশ নেন। সেখানে শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে দেখা করেন এবং ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন।
গাঙ্গুলির সফরসঙ্গীরা সংবাদমাধ্যমকে জানান, বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন সাবেক এই তারকা ক্রিকেটার। দাঁতনপুর থানার পুলিশও নিশ্চিত করেছে যে গাঙ্গুলির গাড়ির কোনো ক্ষতি হয়নি।
প্রসঙ্গত, সৌরভ গাঙ্গুলি বর্তমানে ক্রিকেট প্রশাসনে সক্রিয় ভূমিকা পালন করছেন। ২০২৪ সালের অক্টোবর মাসে তিনি জেএসডব্লিউ স্পোর্টসের ক্রিকেট পরিচালক হিসেবে দায়িত্ব নেন। এই পদে থেকে তিনি দিল্লি ক্যাপিটালস নারী দলের কার্যক্রমসহ সংগঠনের ক্রিকেট বিষয়ক বিভিন্ন কার্যক্রম দেখভাল করছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড