ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
তৌহিদ হৃদয়ের সেঞ্চুরি, অল-আউট বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ এ-এর দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে ব্যাটিং করে ২২৮ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলেও শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা। তবে তৌহিদ হৃদয়ের দুর্দান্ত সেঞ্চুরি দলকে লড়াই করার মতো সংগ্রহ এনে দেয়।
প্রথম ওভারেই সৌম্য সরকারের (০) উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। এরপর দ্রুতই বিদায় নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (০) ও মেহেদী হাসান মিরাজ (৫)। ওপেনার তানজিদ হাসান কিছুটা প্রতিরোধ গড়লেও ২৫ রান করে ফিরে যান। দলীয় ৩৫ রানেই বাংলাদেশ হারিয়ে ফেলে ৫টি উইকেট।
এই কঠিন সময়ে দলের হাল ধরেন তৌহিদ হৃদয় ও জাকের আলি। দুজন মিলে ষষ্ঠ উইকেট জুটিতে ১৫০ রান যোগ করেন। হৃদয় ১১৮ বলে ১০০ রান করেন, যেখানে ছিল ৬টি চার ও ২টি ছয়। অন্যদিকে, জাকের আলি ১১৪ বলে ৬৮ রান করেন।
শেষ দিকে রিশাদ হোসেন ১২ বলে ১৮ রানের ঝোড়ো ইনিংস খেললেও বাকিরা তেমন কিছু করতে পারেননি। ফলে ৪৯.৪ ওভারে ২২৮ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ।
ভারতের পেসার মোহাম্মদ শামি দুর্দান্ত বোলিং করে ৫টি উইকেট শিকার করেন (১০-০-৫৩-৫)। তরুণ পেসার হর্ষিত রানা ৩টি এবং অক্ষর প্যাটেল ২টি উইকেট নেন।
২২৮ রানের লক্ষ্য তাড়া করতে নামবে ভারত, যেখানে তাদের জয়ের সম্ভাবনা ৭১.৯৪% হিসেবে ধরা হচ্ছে। তবে বাংলাদেশের বোলাররা যদি শুরুতে ভালো করতে পারে, তাহলে ম্যাচে ফিরতে পারে টাইগাররা।
রাজিব/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড