ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
হাথুরুসিংহেকে নিয়ে কি ভাবছেন বিসিবি কর্মকর্তারা, জানালেন জালাল ইউনুস
গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ সুপার এইট থেকে বাদ পড়েছিল। গ্রুপ পর্বে তিন ম্যাচ জিতলেও পরের পর্বে কোনো ম্যাচেই জিততে পারেনি টাইগাররা। এমন পারফরম্যান্সের পর দায়িত্ব পড়ে টিম ম্যানেজমেন্টের ওপর। বিশেষ করে দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে নিয়ে অনেক সমালোচনা হয়েছিল।
কিন্তু এখন হাথুরুর বিষয়ে কোনো সিদ্ধান্ত নিচ্ছে না বোর্ড। কোচিং প্যানেল পরিবর্তন প্রসঙ্গে বিসিবি ক্রিকেট অপারেশন্স চিফ জালাল ইউনিস গণমাধ্যমকে বলেন, 'কোচ পরিবর্তন না করার সিদ্ধান্ত বোর্ডের। এমন কোনো সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। কোচ ও অধিনায়ক নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে বোর্ডে।
এদিকে কাঁধের ইনজুরির কারণে টেস্ট ক্রিকেট থেকে বিরতি নিয়েছেন তাসকিন আহমেদ। যে কারণে এ বছর টাইগারদের হয়ে সাদা পোশাকে কোনো ম্যাচ খেলেননি এই গতিরি তারকা। তবে বিরতি কাটিয়ে টেস্ট ক্রিকেটে ফিরছেন তাসকিন। এ জন্য তিনি তার প্রাইভেট প্র্যাকটিস চালিয়ে যান। পাকিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে দেখা যেতে পারে তাসকিনকে।
এই পেসারকে নিয়ে জালাল বলেন, 'তাসকিনের কালকে (মঙ্গলবার) একটা মূল্যায়ন ছিল। ওটা হয়ে গেছে। ওকে (তাসকিন) বিবেচনা করা হচ্ছে লাল বলের জন্য। এটা নির্বাচকদেরই সিদ্ধান্ত। যখন দল দেবে, তখন আপনারা বুঝতে পারবেন।'
লম্বা সময় ধরে চোটে আছেন আররেক পেসার ইবাদত হোসেন। তাকে নিয়ে জালাল বলেন, 'ইবাদত এখনো রিকভার করছে। আমাদের কাছে সর্বশেষ খবর হচ্ছে, তার সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ আছে। সে ৭০ শতাংশের মতো সুস্থ হয়ে উঠেছে। আশা করি, আগামী দুই মাসের মধ্যে আরও কিছু উন্নতি করবে। এখনো পুনর্বাসনপ্রক্রিয়ার মধ্যেই আছে। রিকভার করুক। তারপর দেখা যাবে।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে