ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
ক্রিকেটের প্রতি কতো দূর্বল কোহলি জানলে আঁতকে উঠবেন
তর্কসাপেক্ষে, হালের সেরা ব্যাটার বিরাট কোহলি। কারও কারও মতে ইতিহাসের সেরাও। সেটার পেছনে বেশ কিছু যুক্তিও আছে। আন্তর্জাতিক ক্রিকেটে তার নামের পাশে যে নম্বরগুলো আছে, সেগুলোই কোহলির মাহাত্ম্য বুঝায়। পরিসংখ্যান তার হয়ে কথা বলে।
তার হয়ে কথা বলে তার ব্যাট! ওয়ানডেতে ইতোমধ্যেই সবোর্চ্চ সেঞ্চুরির রেকর্ড নিজের করেছেন কোহলি। ৫০ ওভারের ক্রিকেটে তার সেঞ্চুরি সংখ্যাও এখন ৫০টি। তিন ফরম্যাট মিলিয়ে আছেন দ্বিতীয় স্থানে। তবে ভালোভাবেই তাড়া করছেন শীর্ষে থাকা শচীন টেন্ডুলকারকে।
অনেকেই মনে করেন, ব্যাট-প্যাড তুলে রাখার আগে শচীনকেও ছাড়িয়ে যাবেন এই ব্যাটার। এই যে কোহলির এত প্রপ্তি, নামের পাশে এত সাফল্য এসবের পেছনে সবচেয়ে বড় কারণ তার নিবেদন।
আপনি হয়তো তার খারাপ সময় দেখেছেন, ব্যাট হাতে কোনো ইনিংসে ডাক খেতে দেখেছেন, দলকে হতাশায় ডুবিয়ে ড্রেসিংরুমের পথে হাঁটতে দেখেছেন, তবে তার নিবেদন নিয়ে কখনো প্রশ্ন কি তুলতে পেরেছেন? ব্যাটিং পার্টনার একটা বাউন্ডারি মারলে কিংবা কোনো মাইলফলক ছুঁতে পারলে নন স্ট্রাইক প্রান্ত থেকে উদযাপন করার দৃশ্য খুব একটা চোখে পড়ে না।
তবে কোহলি হলে ভিন্ন কথা! এমনকি কোনো পেসার স্টাম্প ভেঙে যতটা না উদযাপন করেন, ফিল্ডিংয়ে থেকে তার চেয়ে বেশি উল্লাস আর উদযাপন করেন কোহলি। ভারতীয় এই গ্রেটের এমন নিবেদন ক্রিকেটে কতটা গুরুত্বপূর্ণ তা ব্রায়ান লারার কথায় স্পষ্ট।
ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই ক্রিকেটার বলেছেন, তার ছেলে খেলাধুলায় আসতে চাইলে তিনি কোহলির কাছ থেকে অনুপ্রেরণা নিতে বলবেন। লারা বলেন, ‘আমার ছেলে আছে। আমি বলতে পারি, যদি সে খেলাধুলায় আসতে চায়, আমি কোহলির নিবেদন ও পরিশ্রমকে উদাহরণ হিসেবে টানব।
সেটা শুধু তার শক্তিমত্তা বাড়াতে নয়; বরং ১ নম্বর খেলোয়াড় হওয়ার জন্য।’ ‘আমি জানি, অনেকেই বলবেন বা ইতিমধ্যেই বলেছেন, ভারত বিশ্বকাপ না জেতায় কোহলির এমন কীর্তি তেমন কোনো বিষয় নয়।
জিততে হয় দল হিসেবে, আর একজন খেলোয়াড় হিসেবে সেটাই ১ নম্বর লক্ষ্য হওয়া উচিত। কিন্তু দলগত সাফল্যে পেতে সহায়তা করে ব্যক্তিগত সাফল্য। যেটা বিশ্বকাপে কোহলি ম্যাচের পর ম্যাচ করে দেখিয়েছেন।’-আরো যোগ করেন তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live