ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
খেলতে না পারলেও ডাগআউটে বসে টাকা কামাবে সাকিব
আবুধাবি টি-টেন লিগে এবারের আসরে বেঙ্গল টাইগার্সের হয়ে খেলার কথা ছিল সাকিব আল হাসানের। তবে ইনজুরির কারণে আর মাঠে নামতে পারছেন না এই ক্রিকেটার। মাঠে না নামলেও বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় প্রচার ছিল শনিবার (২শে ডিসেম্বর) দলকে নিয়ে।
শনিবার নিজেদের তৃতীয় ম্যাচে দিল্লি বুলসের মুখোমুখি হয় সাকিবের বেঙ্গল টাইগার্স। এই ম্যাচের সময় স্টেডিয়ামে উপস্থিত ছিলেন সাকিব। বাংলাদেশ ক্রিকেটের এই প্রতীকও পিচ ক্যামেরায় দেখানো হয়েছিল।
সাকিবের মাঠে আসার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে বাংলা টাইগার্স দলও। নিজেদের অফিশিয়াল ফেসবুকে সাকিবের ছবি আপলোড করে ক্যাপশনে তারা লিখেছে, 'তিনি এখন এখানে। বাংলাদেশের পোস্টার বয় চলে এসেছেন।' পোস্টে সাকিবের খেলতে না পারার কারণ উল্লেখ করে তারা লিখেছে, 'সাকিব আল হাসান ইনজুরির কারণে মাঠে থাকতে পারছেন না। তবে তিনি মাঠে থেকে টাইগারদের উৎসাহ দিতে এসেছেন।' আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের হয়ে লড়বেন সাকিব আল হাসান। ইতিমধ্যেই মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি। স্বাভাবিকভাবেই বেশ ব্যস্ত সময় কাটছে বাংলাদেশ জাতীয় দলের এ অধিনায়কের। এমন ব্যস্ততার মধ্যেও দুই দিনের সংক্ষিপ্ত সফরে আরব আমিরাতে গেছেন সাকিব। তবে খেলার উদ্দেশ্যে নয়। আবুধাবিতে চলমান টি-টেন টুর্নামেন্টে বাংলা টাইগার্স দলের ফটোশুট ও স্পন্সরশিপের কাজ সম্পন্ন করতে আরব আমিরাতে গিয়েছেন তিনি। আঙুলের চোটের কারণে এবারের আসরে একটি ম্যাচেও মাঠে নামা হচ্ছে না এই অভিজ্ঞ অলরাউন্ডারের।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live