ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
ভারতীয় ৪ ক্রিকেটার নিলামে কিনতে গেলে পকেট হবে ফাঁকা
আইপিএলের নিলামের জন্য ক্রিকেটারদের নাম তোলার তালিকা প্রকাশ্যে এসেছে শুক্রবারই। সেই তালিকায় চার জন ভারতীয় ক্রিকেটার রয়েছেন। তাঁরা কারা?
শুক্রবার আইপিএল নিলামের জন্য ক্রিকেটারদের তালিকা প্রকাশ করা হয়েছে। নিলামে মোট ১১৬৬ জন ক্রিকেটার অংশ নেন। সবগুলোই নাম নিলামে তোলা সম্ভব হয়নি। নিলামের দিন শুধুমাত্র যারা যোগ্যতার মানদণ্ড পূরণ করবে তারাই সুযোগ পাবে। আইপিএল নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্য (সর্বনিম্ন মূল্য) 2 কোটি টাকা। কে আছে সেই তালিকায়?
আইপিএলের বেস প্রাইসের বিভিন্ন স্তর রয়েছে। ১০ লক্ষ টাকা থেকে শুরু হয়ে তা রয়েছে ২ কোটি টাকা পর্যন্ত। সাধারণত পারফরম্যান্স যাঁদের ভাল, তাঁরাই সর্বোচ্চ বেস প্রাইস রাখেন। এই মূল্য রাখা ক্রিকেটারদের উপরেই নির্ভর করছে। আইপিএল তা ঠিক করে দেয় না। কিন্তু বেস প্রাইস বেশি রাখা হলে খুব ভাল পারফরম্যান্স না থাকলে ফ্র্যাঞ্চাইজ়িগুলি আগ্রহী হয় না।
কিন্তু সেই বেস প্রাইসে এ বারের নিলামে চার জন ভারতীয় ক্রিকেটার রয়েছেন। তাঁরা হলেন হর্ষল পটেল, শার্দূল ঠাকুর, উমেশ যাদব এবং কেদার যাদব। এর মধ্যে হর্ষল এবং শার্দূলের শেষ বিক্রিত মূল্য ছিল ১০ কোটির উপরে। হর্ষল এবং শার্দূল তবু বেস প্রাইসের বেশি দাম পেতে পারেন। কিন্তু কেদার যাদবের দাম দেখে চমকে গিয়েছেন সবাই। ক্রিকেটজীবনের শেষ প্রান্তে পৌঁছে গিয়েছেন তিনি। গত বার কোনও মতে মরসুমের মাঝপথে আরসিবি তাঁকে নিয়েছিল। মরসুম শেষ হতেই ছেড়ে দিয়েছে। তাঁকে কোনও দল অত টাকা দিয়ে কিনবে কি না, সেটাই প্রশ্ন।
দেড় কোটি এবং এক কোটির বেস প্রাইসে কোনও ভারতীয় ক্রিকেটার নেই। ১৪ জন ভারতীয় ক্রিকেটারের বেস প্রাইস ৫০ লাখ। এঁরা হলেন: বরুণ অ্যারন, কেএস ভরত, সিদ্ধার্থ কৌল, ধবল কুলকার্নি, শিবম মাভি, শাহবাজ় নাদিম, করুণ নায়ার, মণীশ পাণ্ডে, চেতন সাকারিয়া, মনদীপ সিংহ, বারিন্দার স্রান, জয়দেব উনাদকাট, হনুমা বিহারি এবং সন্দীপ ওয়ারিয়র।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live