ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে সর্বকালীন এই রেকর্ড এখন ভারতের
১৯ নভেম্বর বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত-অস্ট্রেলিয়া। তরী তীরে এসে ডুবে গেল! বিশ্বকাপের ফাইনালে উঠলেও ট্রফি ছুঁতে পারেনি টিম ইন্ডিয়া। ছয় উইকেটের জয়ে ষষ্ঠবারের মতো বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। ফাইনালের ঠিক চার দিন আগে মাঠে নেমেছিল টিম ইন্ডিয়া। শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
শুক্রবার এক ম্য়াচ হাতে রেখেই সিরিজ জিতে নিল সূর্যকুমার যাদব অ্যান্ড কোং। হেরে গেল ম্যাথিউ ওয়েডের অস্ট্রেলিয়া। এদিন রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্য়াট করে ভারত। নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৪ রান তোলে সূর্যবাহিনী। জবাবে অস্ট্রেলিয়া গুটিয়ে যায় ৭ উইকেটে ১৫৪ রানে। ২০ রানে রুদ্ধশ্বাস ম্যাচ জিতেই ভারত সিরিজ পকেটে পুরে ফেলে।
অস্ট্রেলিয়াকে হারিয়েই ভারত লিখে ফেলল ইতিহাস। আন্তর্জাতিক টি২০ ফরম্য়াটে এতদিন সর্বকালীন জয়ের রেকর্ড ছিল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের। ওয়াঘার ওপারের ক্রিকেটীয় দেশকে পিছনে ফেলে দিল সূর্যবাহিনী। এখন ভারতের ঝুলিতেই সবচেয়ে বেশি টি২০আই জয়ের নজির। ভারত ২১৩টি টি২০আই খেলে ১৩৬টি ম্যাচ জিতল।
পাকিস্তান ২২৬টি টি২০আই খেলে ১৩৫ ম্য়াচ জিতেছে। ভারত-পাকিস্তানের পর থাকবে নিউ জিল্য়ান্ড (১০৩), অস্ট্রেলিয়া (৯৫) ও দক্ষিণ আফ্রিকা (৯৫)। দেখতে দেখতে ভারতের ঘরের মাঠে টানা ১৪তম টি২০আই সিরিজ জিতে ফেলল। ভারত-অস্ট্রেলিয়া সিরিজের পঞ্চম তথা শেষ টি২০ খেলবে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে।
যদিও সেই ম্য়াচ নেহাতই নিয়মরক্ষার। এই ম্য়াচে জিততে পারলে ভারত দু'ধাপ এগিয়ে যাবে পাকিস্তানের থেকে। ভারত এই সিরিজ শেষ করেই পাড়ি দেবে রামধনু দেশে। আগামী ১০ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় থাকছে টিম ইন্ডিয়া। দুই দেশ তিনটি টি-২০, তিনটি ওয়ানডে ও দু'টি টেস্ট খেলবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live