ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
পরের টেস্টে নিয়ে নিজের ভাবনা জানালেন শান্ত
সপ্তাহ দুয়েক আগে মলিন মুখে বিশ্বকাপ শেষে দেশে ফিরেছে বাংলাদেশ। রঙিন পোশাকে বাঘদের দেখা গেছে ভারতের মাটিতে। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতে যায় বাংলাদেশ। বিশ্বকাপে খারাপ মুহূর্ত এখানেও পরিণতি বয়ে আনবে কিনা তা নিয়ে সবাই চিন্তিত। সেই আশঙ্কা পূরণ হয়নি।
সাদা বল থেকে লাল বলের ক্রিকেটে টাইগারদের পারফরম্যান্সে রঙের ছোঁয়া ছিল। ঘরের মাঠে কিউইদের প্রথমবারের মতো টেস্টে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ। তবে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলছেন, একটি জয়ে খুব একটা পরিবর্তন হবে না।
বাংলাদেশ অধিনায়কের মতে, জয়ের ধারা ধরে রাখতে পারলে তবেই ধরা দেবে সাফল্য। শান্ত বলেন, ‘কিছুই বদলায়নি। বাইরে কথা হতেই থাকবে। এখন অনেক ভালো কথা হবে। আবার একটা ম্যাচ খারাপ করলে অনেক সমালোচনা হবে। এটা আমাদের নিয়ন্ত্রণে নেই। ওটা নিয়ে আমরা চিন্তাও করি না।’
‘আমরা প্রতি ম্যাচে পরিকল্পনা করে আসতে পারি। আমাদের পরিকল্পনাটা কী, আমাদের প্রসেসটা কী। যেটা আমাদের নিয়ন্ত্রণে আছে, সেটা নিয়মিত করার চেষ্টা করি। আজকের ম্যাচটা জিততে পেরেছি, আজকের ম্যাচে এমন না যে সবকিছু ঠিক ছিল। এই ম্যাচে কী ভুল ছিল এগুলো নিয়ে কীভাবে পরের ম্যাচে পরিকল্পনা করে এগোতে পারি সেটাই আমাদের পরিকল্পনা থাকে’- যোগ করেন শান্ত।
ভবিষ্যতে অধিনায়ক হওয়ার বিবেচনায় একধাপ এগিয়ে গেলেন শান্ত? এমন প্রশ্নের জবাবে অধিনায়ক বলেন, 'আমি এগিয়ে থাকব কি না আসলে জানি না। যারা বাইরে থেকে দেখেছেন তারা আরও ভালো বলতে পারবেন। আমার কাজ হলো আমি যতটুকু জানি, ওই অনুযায়ী কীভাবে দলকে সাহায্য করতে পারি। এটাই আমি করার চেষ্টা করেছি। এর বাইরে আমি আসলে এ বিষয়ে কিছু বলতে পারব না।’
‘প্রথম কথা হলো, আমি অধিনায়ক হিসেবে হার-জিত নিয়ে খুব বেশি চিন্তিত নই। যে জিনিসটা আমি নিজে করার চেষ্টা করি এবং দলের খেলোয়াড়দের কাছ থেকে চাই সেটা হলো সবাই প্রসেসটা মেইনটেইন করছে কি না। খেলোয়াড়দের মধ্যে ওই কমিটমেন্টটা আছে কি না। তারা শতভাগ দিচ্ছে কি না’- যোগ করেন শান্ত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live