ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
নারী আইপিএলের প্লেয়ার নিলাম তালিকা প্রকাশিত কতজন ক্রিকেটারের হবে ভাগ্যপরীক্ষা
২০২৪ উইমেন্স প্রিমিয়ার লিগের নিলাম আগামী সপ্তাহে অনুষ্ঠিত হবে। ৯ ডিসেম্বর মুম্বাইয়ে নিলাম অনুষ্ঠিত হবে। এই নিলামে ৫টি ফ্র্যাঞ্চাইজি দল মাঠে নামানোর চেষ্টা করবে। এই নিলামে মোট ১৬৫ জন ক্রিকেটারকে পরীক্ষা করা হবে। নতুন বছরের ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে টুর্নামেন্টটি শুরু হওয়ার কথা রয়েছে। WPL খেলোয়াড়ের নিলাম তালিকা প্রকাশ, কতজন ক্রিকেটার ভাগ্যবান হবেন?
৯ ডিসেম্বর হবে ডব্লিউপিএল-২০২৪ নিলাম
উইমেন্স প্রিমিয়ার লিগের উদ্বোধনী সংস্করণ বেশ সফল হয়েছে। ৫ দলের ডব্লিউপিএলের প্রথম মরসুমে চ্যাম্পিয়ন হয়েছিল হরমনপ্রীত কৌরের মুম্বই ইন্ডিয়ান্স। আইপিএলের মতো দেশের ও বিদেশের ক্রিকেটাররা তেইশের ডব্লিউপিএলে অংশ নিয়েছিলেন। WPL এর প্রথম সংস্করণের নিলামে সবচেয়ে বেশি দাম পেয়েছিলেন স্মৃতি মান্দানা।
২০২৪ সালে ফের হবে উইমেন্স প্রিমিয়ার লিগ। ডব্লিউপিএলের দ্বিতীয় সংস্করণ অনুষ্ঠিত হওয়ার কথা ২০২৪ সালের ফেব্রুয়ারি-মার্চে। ৯ ডিসেম্বর মুম্বইতে উইমেন্স প্রিমিয়ার লিগের নিলাম। ৫ ফ্র্যাঞ্চাইজি সেখানে চাইবে টুর্নামেন্টের জন্য নিজেদের দল ঠিকমতো সাজিয়ে নিতে। উইমেন্স প্রিমিয়ার লিগ ২০২৪ এর নিলামে কোন ক্রিকেটাররা অংশ নেবেন, তা ঘোষণা করল বোর্ড। কতজন ক্রিকেটার এ বারের নিলামে অংশ নিতে চলেছেন?
৯ ডিসেম্বর উইমেন্স প্রিমিয়ার লিগের নিলামে ১৬৫ জন ক্রিকেটারের ভাগ্যপরীক্ষা হবে। সেখানে ১০৪ জন ভারতীয় ক্রিকেটার এবং ৬১ জন বিদেশি ক্রিকেটার থাকছেন। রয়েছেন ১৫ জন অ্যাসোশিয়েট নেশনের ক্রিকেটারও। তাঁদের মধ্যে ৫৬ জন ক্রিকেটারের দেশের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে এবং ১০৯ জন ক্রিকেটার আনক্যাপড। পাঁচ দলে ৩০টি স্লট খালি রয়েছে। তার মধ্যে বিদেশি ক্রিকেটারদের জন্য ৯টি স্লট খালি রয়েছে।
ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ডিয়েন্ড্রা ডট্টিন এবং অস্ট্রেলিয়ার পেসার কিম গার্থ নিলামে ৫০ লক্ষ টাকা বেস প্রাইসে রেজিস্ট্রেশন করিয়েছেন। ২০২৩ সালের উইমেন্স প্রিমিয়ার লিগে কিম গার্থ গুজরাট জায়ান্টসের হয়ে খেলেছিলেন। ডিয়েন্ড্রা ডট্টিনকেও নিয়েছিল গুজরাট। কিন্তু ফিট না থাকার কারণে WPL এর উদ্বোধনী মরসুমে খেলতে পারেননি।
অস্ট্রেলিয়ার অলরাউন্ডার অ্যানাবেল সাদারল্যান্ড নিলামে ৪০ লক্ষ টাকা বেস প্রাইসে নাম রেজিস্ট্রেশন করিয়েছেন। অস্ট্রেলিয়ার জর্জিয়া ওয়েরহ্যাম, ইংল্যান্ডের অ্যামি জোন্স ও দক্ষিণ আফ্রিকার শবনিম ইসমাইলেরও বেস প্রাইস ৪০ লক্ষ টাকা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live