ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
জরুরী কাজে দুই দিনের সফরে দুবাই গেলেন সাকিব
আগামী মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। যেখানে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের হয়ে লড়ছেন সাকিব আল হাসান। তাই স্বাভাবিকভাবেই ব্যস্ত সময় কাটছে তার। এত ব্যস্ততার মধ্যেও দুই দিনের স্বল্প সফরে দুবাই গেছেন সাকিব।
শনিবার (২ ডিসেম্বর) সকালে দুবাই পৌঁছেছেন সাকিব। দেশের একটি ইংরেজি পত্রিকার খবর অনুযায়ী, তার এই সংক্ষিপ্ত সফরটি হয়েছিল মূলত আবুধাবির টি-টেন লিগের দল বাংলা টাইগার্সের ফটোশুটে অংশ নিতে। তবে এ বছর দলের হয়ে খেলবেন না অভিজ্ঞ এই অলরাউন্ডার।
আঙুলের চোটের কারণে এই আসর থেকে আগেই ছিটকে গেছেন সাকিব। তবে দলটির সঙ্গে আগে থেকে চুক্তিবদ্ধ থাকায় তাদের আনুষ্ঠানিক ফটোশুটে অংশ নেবেন এই বাংলাদেশি অলরাউন্ডার।
আবুধাবী টি-টেন লিগের এবারের আসরে কোনো ম্যাচ খেলতে না পারলেও মাঠে বসে দলকে অনুপ্রেরণা যোগাতে দেখা যাবে সাকিবকে। সঙ্গত কারণে দুই দিন দুবাইতে থাকবেন বাংলাদেশ অধিনায়ক।
গতবার বাংলা টাইগার্সের হয়ে সবগুলো ম্যাচেই খেলেছিলেন সাকিব। সেই আসরে দলটির অন্যতম সেরা পারফর্মারও ছিলেন তিনি। তাই এবারের আসরে তার অনুপস্থিতি কিছুটা হলেও ভোগাচ্ছে দলকে। এখনো পর্যন্ত ২ ম্যাচ খেলে ২ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বরে আছে টাইগার্সরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live