ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
আইপিএলের নিলামে আছেন ৬ বাংলাদেশি, নেই সাকিব-লিটন
এবার চলতি মাসে দুবাইতে হতে যাওয়া আইপিএলের নিলামের জন্য ১ হাজার ১৬৬ জন ক্রিকেটার নিজেদের নাম পাঠিয়েছেন। তাতে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ২ কোটি ভিত্তিমূল্য নিয়ে আছেন মোস্তাফিজুর রহমান। গত আসরে আইপিএলের নিলামে কলকাতা নাইট রাইডার্স ভিত্তি মূল্যে বাংলাদেশের দুই তারকা সাকিব আল হাসান আর লিটন দাসকে কিনে নিয়েছিলো।
সাকিব পরে যাননি, লিটন গিয়ে সুযোগ পান কেবল এক ম্যাচ। এবার তাদের দুজনকেই ছেড়ে দেয় দলটি। সুযোগ ছিল নিলামে থাকার, সেই সুযোগ গ্রহণ করলেন না তারা। তবে নিলামে নাম নিয়েছেন মাহমুদউল্লাহ সহ বাংলাদেশের ছয় ক্রিকেটার। চলতি মাসে দুবাইতে হতে যাওয়া আইপিএলের নিলামের জন্য ১ হাজার ১৬৬ জন ক্রিকেটার নিজেদের নাম পাঠিয়েছেন।
তাতে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ২ কোটি ভিত্তিমূল্য নিয়ে আছেন মোস্তাফিজুর রহমান। যাকে এবার ছেড়ে দেয় দিল্লি ক্যাপিটালস। ৮৩০ জন ভারতীয় ক্রিকেটার নিলামে নাম তুলেছেন, ৩৩৬ জন বিদেশি খেলোয়াড়ের মধ্যে নিজেদের নাম দিয়েছেন বাংলাদেশের মাহমুদউল্লাহ রিয়াদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।
এদিকে নিলামে আকর্ষণীয় নাম বিশ্বকাপ মাতানো তারকা মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, ট্রেভিস হেড, ড্যারেল মিচেল ও রাচিন রবীন্দ্র। চলতি মাসের ১৯ তারিখ দুবাইতে হবে আইপিএলের নিলাম। এবারই ফ্র্যাঞ্চাইজি মেগা আসরটির নিলাম ভারতের বাইরে হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live