ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশ জিতবে আগে থেকেই জানতেন শান্ত
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে জয় পেয়েছে বাংলাদেশ। এই টেস্ট শুরুর আগেই জয়ের আত্মবিশ্বাস দেখিয়েছেন অন্তর্বর্তীকালীন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথম ম্যাচে জয়ের পর একই কথার পুনরাবৃত্তি করলেন টাইগার ব্যাটার। একই সঙ্গে তার চোখ পরের ম্যাচ দিয়ে সিরিজ নিশ্চিত করার দিকে।
জবাবে শান্ত বলেন, ভালো লাগছে। খুব খুশি যেমন ভেবেছিলাম, পরিকল্পনা করেছি... অধিনায়ক হিসেবে প্রথম টেস্ট ম্যাচ। সামগ্রিকভাবে, আমি ব্যক্তিগতভাবে মনে করি আমি একটি দুর্দান্ত ম্যাচ খেলেছি। অধিনায়ক হিসেবে আমার প্রথম ম্যাচে এমন জয় খুবই আনন্দদায়ক।
সিরিজ শুরুর আগে বিশ্বাস থেকেই শান্ত ম্যাচ জয়ের কথা বলেছিলেন, ‘জয়ের ব্যাপারে আমি খুবই পরিষ্কার ছিলাম। আমি কাউকে মোটিভেট (অনুপ্রাণিত) করার জন্য বলিনি। কথাটা মিন (বিশ্বাস থেকেই) করেছিলাম যে এই সিরিজটা জিততে পারি। এবং জেতার জন্যই আমরা খেলব। এই বিশ্বাসটা শুধু আমার মধ্যে ছিল, তা না। প্রতিটা খেলোয়াড়ের মধ্যেই ছিল। ’
‘আমি যখন দেখেছি প্রতিটি খেলোয়াড় ওভাবে চিন্তা করছে তখনই আমার মধ্যে বিশ্বাসটা এসেছে। যে আমি যেটা চিন্তা করেছি, সবাই এটা চিন্তা করছে। এখান থেকে জেতা যে সম্ভব, এই বিশ্বাসটা আমার তখনই করেছি’, আরও যোগ করেন শান্ত।
এমন আত্মবিশ্বাস কীভাবে পেলেন টাইগার ক্রিকেটাররা, শান্ত’র ভাষ্য, ‘আমাদের কন্ডিশনে খেলা হচ্ছে। আমাদের যে বোলিং অ্যাটাক এবং ব্যাটিংয়ে যে শক্তি আছে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিনটা আলাদা আলাদা করে যেমন শক্তি ছিল, আমার কাছে মনে হয়েছে সিরিজটা জেতা সম্ভব। ’
তবে এখনই পুরো তৃপ্তির ঢেকুর তুলতে চান না বাংলাদেশ অধিনায়ক। পরের ম্যাচে এভাবে আরও পাঁচদিন লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিলেন শান্ত, ‘যদিও একটা ম্যাচ বাকি। অর্ধেক কাজ হয়েছে। এমন না যে পরের ম্যাচ যাব– আর জিতে যাবো। এরকম হবে না। আবার ওই পাঁচদিনও কষ্ট করা লাগবে। অর্ধেক কাজ হয়েছে। আশা করব যে পরের ম্যাচে কীভাবে আরও উন্নতি করে জিততে পারি।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live