ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
২০২৪ আইপিএল নিলামে ৬ বাংলাদেশী ক্রিকেটার
২০২৪ আইপিএল আসরের নিলাম অনুষ্ঠিত হবে ১৯ ডিসেম্বর দুবাইয়ে। তার আগে বিভিন্ন দেশের ১১৬৬ জন ক্রিকেটার নিলামে অংশ নিতে নাম লিখিয়েছেন। যেখানে বাংলাদেশের আছে ৬ ক্রিকেটার। তবে নাম লেখাননি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের তথ্যমতে বাংলাদেশের যারা নাম লিখিয়েছেন তারা হলেন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মাহমুদউল্লাহ রিয়াদ ও মোস্তাফিজুর রহমান। এদের মধ্যে সবচেয়ে দামী ক্যাটাগরিতে আছেন মোস্তাফিজ। যার মূল্য ভারতীয় ২ কোটি রুপি। বাকি ক্রিকেটাররা নাম লিখিয়েছেন ৫০ লাখের ক্যাটাগরিতে।
বাংলাদেশি তিন ক্রিকেটারের নাম ছিল ২০২৩ আইপিএলে। এবার সেই তিনজনের কাউকেই ধরে রাখলো না তাদের নিজ নিজ ফ্র্যাঞ্চাইজি। ২০২৪ আইপিএলের নিলামের আগে মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে দিল্লি। সাকিব আল হাসান ও লিটন দাসকেও আর ধরে রাখেনি কলকাতা নাইট রাইডার্স।
২০২২ আইপিএলে কোনো দল পাননি সাকিব। এরপর ২০২৩ আইপিএলে পুরনো ফ্র্যাঞ্চাইজি কলকাতা তাদের দলে ভিড়িয়েছিল বাংলাদেশের এই অলরাউন্ডারকে। কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে পরে সরে যান সাকিব। স্বদেশী লিটন দাস সেই আসরেই প্রথমবারের মতো পা রেখেছিলেন আইপিএলের মঞ্চে। এক ম্যাচে সুযোগ পেয়ে ৪ রানের বেশি করতে পারেননি বাংলাদেশের এই ওপেনার।
বাংলাদেশি এই দুজনই অবশ্য নিঃসঙ্গ নন। তাদের বাইরেও কলকাতা ছেড়ে দিয়েছে অনেক ক্রিকেটারকে। সবমিলিয়ে ১২ জন ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে নতুন মৌসুমের আগে। এর মধ্যে বিদেশি ছয়জন। সাকিব-লিটন ছাড়াও ছেড়ে দেওয়া বাকি চার বিদেশি ক্রিকেটার হলেন- লোকি ফার্গুসন, টিম সাউথি, জনসন চার্লস ও ডেভিড ভিসে।
দেশিদের মধ্যে কলকাতা যাদের ধরে রাখেনি, তাদের মধ্যে পরিচিত নাম শার্দুল ঠাকুর ও উমেশ যাদব। এছাড়াও কলকাতার ফ্র্যাঞ্চাইজিটি ছেড়ে দিয়েছে মান্দীপ সিং, নারায়ণ জাগাদিশান, কুলওয়ান্ত কেজরলিয়া ও আরিয়া দেসাইকে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live