ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
টেস্টে জয়ের কাছে বাংলাদেশ অন্যদিকে ক্ষতির কারণ দেখেছেন আশরাফুল
টেস্টে বাংলাদেশের স্পিন নির্ভরতা ভবিষ্যতের জন্য হতে পারে দুশ্চিন্তার কারণ। সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের মতে, পেস ইউনিটের জন্য অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ। তুলে ধরেছেন, বিশ্বকাপে টাইগারদের ভুলত্রুটি।
ঘরের মাঠে স্পিন সহায়ক উইকেট, যেন টিম বাংলাদেশের মূল অস্ত্র। মেহেদি, নাঈম, তাইজুলদের ঘূর্ণি ফাঁদে নিউজিল্যান্ড। কিউইদের প্রথম ইনিংসের ১০ উইকেটের ৯টা ভাগ করে নিয়েছে টাইগার স্পিনাররা। একই চিত্র দ্বিতীয় ইনিংসেও। আর এতেই পঞ্চম দিনে জয়ের সুবাতাস পাচ্ছে বাংলাদেশ। সাদা পোশাকের ফরম্যাটে হেড কোচ হাথুরু বেছে নিয়েছেন সেই পুরনো ফর্মুলা। এক পেসারের একাদশ।
সিলেটের জয়োৎসবে হলে আড়াল হতে পারে বিশ্বকাপ ব্যর্থতা। তবে বর্তমান বাঁচাতে গিয়ে ভবিষ্যৎকে কঠিন করে তুলছে কী বিসিবি?
বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল বলেন, ভবিষ্যতের জন্য হয়তবা অবশ্যই ক্ষতি। যারা পেস বোলার হতে চাইবে তাদের জন্য এটি চ্যালেঞ্জিং। কেননা সে যখন দেখবে মাঠে মাত্র একটা পেস বোলার খেলানো হচ্ছে এবং বলও সে অতটা পাচ্ছে না। কিন্তু বর্তমানের জন্য আমি মনে করি পরিকল্পনা ঠিক আছে, আপনার ম্যাচ জিততে হলে স্ট্রং পয়েন্টে যেতে হবে।
বিশ্বকাপ ব্যর্থতার ময়নাতদন্ত করতে বিশেষ কমিটি গঠন করেছে বিসিবি। অতীতেও যা হয়েছে কিন্তু বদলায়নি বাংলাদেশের ভাগ্য।
বাংলাদেশের সাবেক অধিনায়ক বলেন, আমি মনে করি এটি আইওয়াশ ছাড়া আর কিছুই না। মূল ঘটনাগুলো বের হয় না বা ওগুলো নিয়ে কাজ করা হয় না। কিন্তু আকরাম ভাইর ইন্টারভিউ শুনে মনে হচ্ছে যে না এবারের তদন্ত কমিটির তদন্তে যা বের হয়ে আসবে সেটা তারা প্রকাশ করবেন।
আশরাফুলের মতে, ওয়ানডের বৈশ্বিক আসরে ভরাডুবির অন্যতম কারণ মাঠের বাইরের তর্ক-বিতর্ক।
মোহাম্মদ আশরাফুল বলেন, শেষ আড়াই বছর ধরে রেগুলার অধিনায়ক যিনি ছিলেন, তিনি তিন মাস আগে সরে যাওয়াটা, তাকে দলে না নেয়াটা। প্র্যাকটিস ম্যাচে গিয়ে আমরা সিলেকশন করলাম যে আমাদের ওপেনিং স্লট পেয়েছি। এসব জিনিসই শেষ তিনটি আইসিসি ইভেন্টেই হচ্ছে।
আশরাফুলের চাওয়া ক্রিকেটারদের মানসিকতায় পরিবর্তন আর বিসিবি কাছে সঠিক পরিকল্পনা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live