ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
ভারতীয় সমর্থকদের ধুয়ে দিলেন ওয়ার্নার
এক দিনের বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারিয়ে ট্রফি জিতেছে অস্ট্রেলিয়া। ট্রেভিস হেডের শতরান এবং মার্নাস লাবুশেনের অর্ধশতরান জিতিয়েছে তাদের। সেই জয়ের পর অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের সমালোচনা করেছিলেন এক ক্রিকেটভক্ত। দাবি করেছিলেন, বিশ্বকাপ জিতে অস্ট্রেলিয়া অতিরিক্ত অহঙ্কারী হয়ে উঠেছে। সেই দাবির জবাব দিলেন ডেভিড ওয়ার্নার। দু’বারের বিশ্বকাপজয়ী ওপেনার জানিয়েছেন, এটা ওই ভক্তের রাগ প্রকাশ করার একটা ধরন শুধু। আর কিছু নয়।
বিশ্বকাপ জেতার পর থেকেই অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা ভারতীয় সমর্থকদের সমালোচনার শিকার। শতরানকারী হেডের স্ত্রীকে তো ধর্ষণের হুমকিও পেতে হয়েছে। তার মাঝেই এক ভক্ত এক্স প্ল্যাটফর্মে (সাবেক টুইটার) ওয়ার্নারকে ট্যাগ করে লিখেছিলেন, “আগে অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা অহঙ্কারী ছিল। কিন্তু এই বিশ্বকাপ জেতার পর ওরা অতিরিক্ত অহঙ্কারী হয়ে পড়েছে।”
তার জবাব দিতে গিয়ে ওয়ার্নার লিখেছেন, “আপনি কি অস্ট্রেলিয়ার কোনও ক্রিকেটারের সঙ্গে ব্যক্তিগত ভাবে দেখা করেছেন, নাকি সামনে কিবোর্ড পেয়ে নিজের রাগটা আরও এক বার উগরে দিলেন?” ওয়ার্নারের এই কথার কোনও জবাব দিতে পারেননি ওই ভক্ত। বস্তুত, ভারতীয় সমর্থকদের বেশির ভাগের সঙ্গেই ওয়ার্নারের সম্পর্ক ভাল। ভারতীয় সংস্কৃতিকেও তিনি ভালবাসেন। হিন্দি গানের সঙ্গে নেচে প্রায়ই রিল পোস্ট করেন তিনি।
প্রসঙ্গত, এটাই ওয়ার্নারের শেষ বিশ্বকাপ ছিল। তিনি জানিয়ে রেখেছেন, ২০২৪ সালেই অবসর নেবেন। এর আগে ২০১৫-তে বিশ্বকাপ জিতেছিলেন ওয়ার্নার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live