ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
তাইজুলের দাপটে বিধ্বস্ত নিউজিল্যান্ড দেখুন বিস্তারিত
জয়ের লক্ষ্য নিয়ে শনিবার নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আর মাত্র ৩ উইকেট দরকার। তবেই নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে দ্বিতীয়বারের মতো জয় পাবে বাংলাদেশ।সাকিব আল হাসানকে ছাড়াই শক্তি দেখাচ্ছে নাজমুল হাসান শান্তর দল।
শুক্রবার সিলেটে দিন শেষে ১১৩ রানে ৭ উইকেট হারিয়ে কিউইরা। জিততে তাদের এখনও ২১৯ রান দরকার। যা বাংলাদেশের স্পিনারদের বিপক্ষে করা নিউজিল্যান্ডের জন্য খুবই কঠিন হবে। প্রথম ইনিংসে বাংলাদেশ ৩১০ রান করে। জবাবে নিউজিল্যান্ড করে ৩১৭ রান। সেঞ্চুরি করেন কেন উইলিয়ামসন।
গ্লেন ফিলিপ্স (৪২) এবং ড্যারিল মিচেল (৪১) চেষ্টা করলেও বড় রান তুলতে পারেননি। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ তোলে ৩৩৮ রান। সেই ইনিংসে শতরান করেন শান্ত। অধিনায়ক হয়েই প্রথম ম্যাচে শতরান করেন তিনি। মুশফিকুর রহিম ৬৭ রান করেন। মেহেদি হাসান মিরাজ করেন ৫০ রান। নিউ জ়িল্যান্ডের সামনে ৩৩২ রানের লক্ষ্য রাখে বাংলাদেশ।
বাংলাদেশের হয়ে তাইজুল ইসলাম প্রথম ইনিংসে চারটি উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে ইতিমধ্যেই চারটি উইকেট তুলে নিয়েছেন তিনি। তাইজুলের দাপটে নিউ জ়িল্যান্ডের ব্যাটারেরা রান করতে পারেননি। চতুর্থ ইনিংসে ৩৩২ রান তুলতে নেমে একের পর এক ব্যাটার এসেছেন এবং আউট হয়েছেন। মিচেল ৪৪ রান করে এখনও ক্রিজে রয়েছেন।
ডেভন কনওয়ে করেন ২২ রান। বাকিদের কেউ ২০ রানের গণ্ডি পার করতে পারেননি। কোনও রান পাননি টম লাথাম। উইলিয়ামসন করেন ১১ রান। তাইজুল শেষ ইনিংসে তুলে নেন কনওয়ে, উইলিয়ামসন, টম ব্লান্ডেল এবং কাইল জেমিসনের উইকেট।
গত বছর নিউ জ়িল্যান্ডের মাঠে গিয়ে তাদের হারিয়ে দিয়েছিল বাংলাদেশ। এ বার নিজেদের মাঠে কিউইদের হারানোর মুখে তারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live