ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
গুঞ্জন উঠেছে, হাথুরুর চাওয়াতেই নিউজিল্যান্ড সিরিজে সৌম্য
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য হঠাৎ করেই বাংলাদেশের স্কোয়াডে ডাক পান সৌম্য সরকার। দুই ম্যাচ খেলতে না পারায় আবারও দল থেকে বাদ পড়েন তিনি। এরপর থেকে জাতীয় দলে অনুপস্থিত এই বাঁহাতি ব্যাটসম্যান। তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের জন্য সৌম্যকে ডাকা হয়েছে।
গুঞ্জন রয়েছে— প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের চাওয়াতেই নিউজিল্যান্ড সিরিজের জন্য ফেরানো হয়েছে সৌম্যকে। তবে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ঢাকা পোস্টকে জানিয়েছেন, বিষয়টা এরকম নয়।
এছাড়া দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা সৌম্যকে হঠাৎ দলে ফেরানোর ব্যাখা হিসেবে নান্নু বলছিলেন, ‘আমাদের সিলেকশন প্যানেলে সবকিছু মিলিয়ে আলোচনা করেই তাকে ফেরিয়েছে। আপনি পরিসংখ্যান দেখলেই বুঝতে পারবেন তার কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড ভালো। ২০১৫ বিশ্বকাপে ভালো করেছে সে। ওখানে টেস্টে ওর সেঞ্চুরিও আছে।’
একইসঙ্গে সাকিব আল হাসান না থাকায় সৌম্যকে তার ভূমিকায় দেখা যেতে পারে বলেও ইঙ্গিত রয়েছে নান্নুর কথায়, ‘সৌম্যের বোলিং সামর্থ্যও বিবেচনা করা হয়েছে। এবারের জাতীয় লিগে সে ভালো বোলিং করেছে (৬ ম্যাচে ১৭ উইকেট), রানও (৬ ম্যাচে ৪৩৬) করেছে ভালো।’
ঘরের মাঠে বর্তমানে কিউইদের সঙ্গে টেস্ট সিরিজ খেলছে বাংলাদেশ। এরপর তারা অ্যাওয়ে সিরিজ খেলতে যাবে কেইন উইলিয়ামসনদের দেশে। সেখানে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। দুই ফরম্যাটেই সৌম্যকে রাখা হয়েছে। যেখানে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live