ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশ দলে নতুন মুখ, কে এই রাকিবুল
প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় দলে ডাক পেয়েছেন রকিবুল হাসান। দেশের প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্টের শিরোপা শুনলেই যার নামটা মাথায় আসে। যদিও তা এসেছিল অনূর্ধ্ব-১৯ দলের হাতে।২০২০ সালে স্পিনার রকিবুলের ব্যাটে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছে বাংলাদেশি তরুণরা।এরপর ঘরোয়া ক্রিকেটেও নিয়মিত পারফর্ম করেন। এবার সেই পারফরম্যান্সের সুফল পেয়েছেন রকিবুল।
ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে সিরিজ খেলতে যাবে বাংলাদেশ। যেখানে তারা তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে। ওয়ানডে দলে ডাক পেয়েছেন তরুণ এই ক্রিকেটার। প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েই রাকিবুল ঢাকা পোস্টের কাছে জানালেন নিজের অনূভুতির কথা। আশাপ্রকাশ করলেন দলের হয়ে নিজের সেরাটা দেওয়ার, ‘এটা আসলে খুবই বড় খবর আমার জন্য, সবারই তো স্বপ্ন থাকে একদিন না একদিন জাতীয় দলের হয়ে খেলার। আমার জন্যও এখন সুযোগ এসেছে, আলহামদুলিল্লাহ। যদি সুযোগ পাই তাহলে অবশ্যই আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব। একইসঙ্গে দলের জয়েও বড় অবদান রাখতে চাই।’
প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেলেন, যেখানে প্রতিপক্ষ নিউজিল্যান্ড এবং খেলা তাদেরই মাঠে। সবকিছু মিলিয়ে একটু চ্যালেঞ্জ দেখছেন কি না এমন প্রশ্নে রাকিবুলের জবাব, ‘কন্ডিশন কিংবা প্রথম সুযোগ মিলিয়ে চ্যালেঞ্জ তো অবশ্যই থাকে। ম্যাচ বাই ম্যাচেই চ্যালেঞ্জ থাকে যেকোনো কন্ডিশনে। চেষ্টা থাকবে আমার যতুটুকু সামর্থ্য আছে ততটুকু দেওয়ার।’
বাংলাদেশ দল দেশের বাইরে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ জিতেছে। তাদের মাটিতে এর আগে ওয়ানডে সিরিজ জেতা হয়নি। এবারও টাইগাররা সেই জট খুলতে পারবে বলে প্রত্যাশা তরুণ এই ক্রিকেটারের, ‘ইনশাআল্লাহ (আমরা পারব)। ক্রিকেট খেলা তো যেদিন যারা ভালো খেলবে, সেদিন তারাই জিতবে। ভালো টিম আছে আমাদের, আশা করি জিতব।’
নিজের প্রথমবার জাতীয় দলে ডাক পাওয়ার খবর পরিবারকে জানানো হয়নি রাকিবুলের। এ নিয়ে তিনি বলছিলেন, ‘এখনও কাউকে জানানো হয়নি। পরিবারকে জানাব, বাবা-মা দুজনকেই বলব।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live