ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
দারুণ সেঞ্চুরির পরে শান্তকে নিয়ে যা বললেন, জেমিসন
সিলেটে প্রথম টেস্টের তৃতীয় দিনেই সব আলো কেড়ে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেকে সেঞ্চুরি করেন। দিন শেষে বাংলাদেশও বড় লিড পায়, শান্ত ১০৪ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশ অধিনায়কের ব্যাটিং অবশ্যই চিন্তিত নিউজিল্যান্ডকে। চতুর্থ দিনের খেলায় নামার আগে আজ রাতেও (বৃহস্পতিবার) এ নিয়ে ভাববেন বলে জানিয়েছেন তারা।
তৃতীয় দিন শেষে কিউইদের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে এসেছিলেন পেসার কাইল জেমিসন। তিনি বলেন, ‘সে দারুণ খেলেছে, তাই না? আমার মনে হয় সে যেভাবে ইনিংসটাকে নিয়ন্ত্রণ করেছে, ইতিবাচক থেকে জায়গাগুলো দেখে রান করেছে, সিঙ্গেলস নিয়েছে— এটা ভালো ব্যাপার। এটা আসলে দেখার মতো ছিল।’
শান্ত’র প্রশংসা করে জেমিসন আরও বলেন, ‘এটা অনবদ্য একটি ইনিংস। আমার মনে হয় না সে আমাদের খুব বেশি সুযোগ দিয়েছে। আমরা তাকে যত চ্যালেঞ্জই দিয়েছি সব সে দারুণভাবে সামলেছে। আমাদের আসলে আজকে রাতেও তাকে নিয়ে ভাবতে হবে এবং ছক কষতে হবে। তারপর দেখা যাবে কালকে আমরা তার জন্য কী উপায় বের করতে পারি।’
শান্তর এমন দৃঢ়চেতা ইনিংস নিয়ে টাইগার ব্যাটার মুমিনুল হক বলেন, ‘শান্ত গত ২-৩ বছর ধরে খুবই ভালো ব্যাটিং করছে। এটা ধরে রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ও খেলা খুব ভালো বোঝে। নিজের গেম সম্পর্কে খুব ভালো জানে। ক্লিয়ার মাইন্ড থাকে। হোক টেস্ট কিংবা ওয়ানডে। প্রতিপক্ষের পরিকল্পনা খুব ভালো বোঝে। আউটস্ট্যান্ডিং ইনিংস ছিল তার। ওরা যে চাপ সৃষ্টি করেছে তার মধ্যে খুব ভালো ব্যাটিং করেছে।’
বাংলাদেশ-নিউজিল্যান্ডের সামনে এই টেস্টে আরও দুটি দিন বাকি। আজ দিন শেষ করার আগে বাংলাদেশ স্কোরবোর্ডে ৩ উইকেটে তোলে ২১২ রান। ইতোমধ্যে তারা ২০৫ রানের লিড হয়েছে। চতুর্থ দিনের প্রথম ইনিংসে দলের পুঁজিটা আরও বাড়িয়ে নেওয়ার চেষ্টায় থাকবেন শান্ত-মুশফিকরা। শান্ত ১০৪ এবং মুশফিক অপরাজিত আছেন ৪৩ রানে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live