ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০ দলের চুড়ান্ত তালিকা প্রকাশ করলো আইসিসি
প্রথমবারের মতো বিশ্বকাপের মূল মঞ্চে ইতিহাস গড়ে জায়গা করে নিল উগান্ডা। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে হতে যাওয়া ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ২০ টি দল চুড়ান্ত হয়েছে।
বিশ্বকাপ বাছাইপর্বে আফ্রিকার দেশ উগান্ডা যেন ‘সারপ্রাইজ প্যাকেজ’। আফ্রিকান অঞ্চলের কোয়ালিফায়ারে পাওয়ারহাউস জিম্বাবুয়ে ও কেনিয়াকে হারিয়ে ইতিমধ্যেই বিশ্বকাপের মূল পর্বে পা রেখেছে তারা। আজ (বৃহস্পতিবার) তাদের শেষ ম্যাচে রুয়ান্ডাকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে উগান্ডার অংশগ্রহণ নিশ্চিত হয়েছে।
মূলত ফুটবলের মতো ক্রিকেটকে পৃথিবীব্যাপী জনপ্রিয় করে তুলতে টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলের সংখ্যা বাড়িয়েছে আইসিসি। যদিও ফুটবল বিশ্বকাপ ও গুরুত্বপূর্ণ টুর্নামেন্টগুলোতে ৩২টি দল অংশগ্রহণের সুযোগ দিয়েছে ফিফা। প্রতিযোগিতায় পিছিয়ে থাকা আইসিসি এবার তাই ২০ দল নিয়ে টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। এর আগে ২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতে বিশ্বকাপ আয়োজিত হয়েছিল ১২ দল নিয়ে।
স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্টের সঙ্গে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে পারফরম্যান্স বিবেচনায় আসন্ন আসরের মূলপর্বে জায়গা করে নিয়েছে ১২টি দল। গত বিশ্বকাপের শীর্ষ আট দল- অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা এবং র্যাংকিং বিবেচনায় রয়েছে আফগানিস্তান ও বাংলাদেশ।
এ ছাড়া মহাদেশভিত্তিক কোয়ালিফায়ার খেলে বিশ্বকাপ নিশ্চিত করেছে আয়ারল্যান্ডস, স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি, কানাডা, নেপাল, ওমান, নামিবিয়া এবং উগান্ডা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live