ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ, ইতিহাস গড়ে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে উগান্ডা
আফ্রিকান দেশ উগান্ডা ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের একটি "সারপ্রাইজ প্যাকেজ" এর মতো। আফ্রিকান অঞ্চলের বাছাইপর্বের শক্তিশালী জিম্বাবুয়ে এবং কেনিয়াকে হারিয়ে তারা ইতিমধ্যেই বিশ্বকাপের মূল পর্বে পা রেখেছে উগান্ডা। নিজেদের শেষ ম্যাচে রুয়ান্ডাকে হারিয়ে আজ বিশ্বকাপে উগান্ডার অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। আফ্রিকার এই দেশটি প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে খেলবে।
আফ্রিকান অঞ্চলের বাছাইয়ে প্রথম দল হিসেবে আসন্ন বিশ্বকাপের টিকিট কেটেছিল নামিবিয়া। এবার তাদের সঙ্গে যোগ দিলো উগান্ডা। আর উগান্ডার চমক জাগানিয়া পারফরম্যান্সে বিশ্বকাপ থেকে ছিটকে গেল জিম্বাবুয়ে। সদ্য সমাপ্ত ওয়ানডে বিশ্বকাপেও খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি সিকান্দার রাজারা।
উল্লেখ্য, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। আসন্ন টুর্নামেন্টটিতে অংশ নেবে ২০ দল। স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্টের সঙ্গে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে পারফরম্যান্স বিবেচনায় আসন্ন আসরের মূলপর্বে জায়গা করে নিয়েছে ১২টি দল। গত বিশ্বকাপের শীর্ষ আট দল- অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা এবং র্যাংকিং বিবেচনায় রয়েছে আফগানিস্তান ও বাংলাদেশ।
এ ছাড়া মহাদেশভিত্তিক কোয়ালিফায়ার খেলে বিশ্বকাপ নিশ্চিত করেছে আয়ারল্যান্ডস, স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি, কানাডা, নেপাল, ওমান, নামিবিয়া এবং উগান্ডা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live