ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়, দেখে নিন সর্বশেষ স্কোর-
মঙ্গলবার (৩০ নভেম্বর) তৃতীয় দিনের শুরুটা ভালো হয় কিউইদের। প্রথম ঘণ্টা অনায়াসেই পার করে দেন সাউদি আর জেমিসন। অবশেষে মুমিনুলের হাত ধরেই সাফল্য পায় টাইগাররা। এক ওভারে জেমিসনকে আর সাউদিকে ফেরান তিনি। বাংলাদেশের প্রথম ইনিংসে ৩১০ রানের জবাবে ১০১.৫ ওভার খেলে ৩১৭ রানে অলআউট হয়েছে কিউইরা। তাদের লিড ৭ রানের।
এর আগে, বুধবার (২৯ নভেম্বর) নিউজিল্যান্ডের অভিজ্ঞ ব্যাটার কেন উইলিয়ামসনকে প্যাভিলিয়নে ফেরানোর বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল বাংলাদেশ। অভিজ্ঞ এই ব্যাটারের ক্যাচ দুইবার হাতছাড়া করে বাংলাদেশের ফিল্ডাররা। একাধিক বার জীবন পাওয়া উইলিয়ামসন সুযোগের যথার্থ ব্যবহার করে তুলে নেন শতক, আর তাতে দলীয় সংগ্রহও বাড়ে কিউইদের।
দিনের শেষদিকে উইলিয়ামসনকে আউট করতে সফল হয় বাংলাদেশের বোলাররা। দিনের খেলা শেষের ৪ ওভার আগে নতুন বল পেয়ে জ্বলে ওঠেন তাইজুল ইসলাম। ১০৪ রান করা উইলিয়ামসনকে বিদায়ের পর ইশ সোধিকেও ফেরান তাইজুল। দিন শেষে ৮৯ রান খরচায় ৪ উইকেট লাভ করেন তিনি। দ্বিতীয় দিন শেষে ৮ উইকেট হারিয়ে ২৬৬ রানে তুলেছিল নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড ৩য় দিনের ব্যাট নেমে ৩১৭ রানে অল আওউট হয়ে যায়। ৭ রানের লিডে এগিয়ে যায় নিউজিল্যান্ড।
এই প্রতিবেদন টি লেখা পর্যন্ত বাংলাদেশ তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে। ১৪ ওভারে ২ উইকেট হারিয়ে ৩২ রান করেছে। বাংলাদেশ ২৫ রানের লিডে এগিয়ে আছে। স্কোর- বাংলাদেশ -৩১০ - ৩২/২ নিউজিল্যান্ড- ৩১৭
পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live