ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
নতুন বছরের কবে থেকে শুরু হবে ক্রিকেটের মেগা ইভেন্ট আইপিএল
নতুন বছরের শুরুতে ক্রিকেটপ্রেমীদের জন্য দারুণ চমক। আসছে মেগা ক্রিকেট ইভেন্ট IPL 2024। যাকে ঘিরে নগরবাসীর উন্মাদনা চরমে। এরই মধ্যে শুরু হয়েছে প্রস্তুতি। আগামী মাসের ১৯ তারিখে দুবাইয়ের কোকা-কোলা এরিনায় মিনি নিলাম অনুষ্ঠিত হবে।
তার আগে, ফ্র্যাঞ্চাইজিগুলি তাদের ব্যাগ খালি করতে এবং তাদের ইচ্ছা অনুযায়ী তাদের দলগুলিকে সংগঠিত করতে প্রস্তুত। চোখ ছিল আইপিএলের দিন ঘোষণায়, এবার ক্রিকেটপ্রেমীদের আজীবনের টুর্নামেন্ট আইপিএলের সম্ভাব্য শুরুর তারিখ সামনে এসেছে। আইপিএল কবে শুরু হতে পারে?
আইপিএল মানেই একটা হইহই ব্যাপার দেশ জুড়ে। সন্ধ্যে হলেই পরিবার বা বন্ধুবান্ধবদের সঙ্গে আইপিএলে চোখ রাখে দেশবাসী। সকাল থেকে সন্ধ্যে পাড়ার চায়ের দোকান থেকে, অফিসকাছারি সর্বত্র আলোচনায় কেকেআর বা সিএসকর মতো দলগুলি।
এ ছাড়া এই সময় ফ্যান্টাসি ক্রিকেট অ্যাপগুলোতে এই সময় বাড়তে থাকে বিনিয়োগ। সারাবছর তাই ক্রিকেটপ্রেমীদের চোখ থাকে কবে শুরু হবে ক্রিকেটের কোটিপতি লিগ? এ বার ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর। জানা যাচ্ছে, নতুন বছরের মার্চ মাসের ২৩ তারিখ থেকে শরু হতে পারে ক্রিকেটের মহোৎসব। চলবে ২৯ শে মে পর্যন্ত।
শোনা যাচ্ছে গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আইপিএলের ফাইনাল। চ্যাম্পিয়ন দল পাবে ৪৬.০৫ কোটি টাকা। যদিও বিসিসিআইয়ের তরফে এখনও পর্যন্ত আইপিএলের সময়সূচী জানানো হয়নি। প্রসঙ্গত, গত মরসুমে আইপিএল চ্যাম্পিয়ন হয় মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। এই নিয়ে পঞ্চম বারের মতো কাপ জেতে সিএসকে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live