ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
একযুগ আগের ফর্মুলায় ফিরলেন হাথুরুসিংহে, আশরাফুল
পুরনো ফর্মুলায় ফিরেছেন বাংলাদেশের কোচ চন্ডিকা হাথুরুসিংহে। না এটা কোনো ব্যক্তিগত মন্তব্য নয়। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও ক্রিকেট বিশেষজ্ঞ মোহাম্মদ আশরাফুল।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মঙ্গলবার নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে স্বাগতিকদের একাদশ দেখার পর এ মন্তব্য করেন আশরাফুল। ভাবছেন হঠাৎ এমন কি এমন মন্তব্য করলেন আশরাফুল?
মঙ্গলবার রাতে আশরাফুল বলেন, ‘এবার দ্বিতীয়বার কোচ হয়ে ফেরার পর ৬ মাস দেখে মনে হচ্ছিল যেন নতুন হাথুরু। বিশ্বকাপেও তাকে দেখে তাই মনে হয়েছে। মনে হচ্ছিল তিনি নতুন কিছু করতে চান। কিন্তু সিলেটে আজ থেকে যে টেস্ট শুরু হলো, তাতে দল সাজানো, টিম কম্বিনেশন তৈরি দেখে মনে হলো এ সেই পুরোনো হাথুরু। ৩ স্পিনারের সঙ্গে একজনমাত্র পেসার নিয়ে মাঠে নামা তাই বলে দিলো।’
আশরাফুলের অনুভব, মাঝে বিদেশের মাটিতে তো বটেই, দেশেও বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট পেসারদের বেশি বেশি সুযোগ দিচ্ছিল। দেশেও তিন পেসার খেলানো হচ্ছিল।
এ বছর দেশের মাটিতে আয়ারল্যান্ড (শরিফুল, খালেদ ও এবাদত) আর আফগানিস্তানের বিপক্ষেও (তাসকিন, শরিফুল ও এবাদত) তিন পেসার ছিলেন একাদশে। সেখানে আজ সিলেটে নিউজিল্যান্ডের সঙ্গে একজনমাত্র পেসার (শরিফুল) নিয়ে মাঠে নেমেছে টিম বাংলাদেশ।
আশরাফুলের ব্যাখ্যা, ‘এখন হাথুরুর চিন্তায় এসেছে দেশে বেশিরভাগ ম্যাচ জিততে হবে। তাই ৩ পেসারের বদলে ৩ স্পিনার।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live