ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

জমে উঠেছে সিলেট টেস্টের ২য় দিন উইকেট হারিয়ে চাপে নিউজিল্যান্ড, দেখেনিন সরাসরি স্কোর

২০২৩ নভেম্বর ২৯ ১১:৩৫:১৩

জমে উঠেছে সিলেট টেস্টের ২য় দিন উইকেট হারিয়ে চাপে নিউজিল্যান্ড, দেখেনিন সরাসরি স্কোর

সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে টস জিতে আগে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ। প্রথম দিনে ভালো শুরুর পর শেষ দিকে এসে একের পর এক উইকেট বিলিয়ে দিতে থাকে টাইগাররা। শেষ পর্যন্ত ৯ উইকেটে ৩১০ রান নিয়ে দিন শেষ করে নাজমুল হোসেন শান্তর দল।

বুধবার (২৯ নভেম্বর) দ্বিতীয় দিনে ব্যাট করতে নামেন গতকালের দুই অপরাজিত ব্যাটার শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম। কিন্তু যোগ করতে পারলেন না কোনো রান। শুধু নিয়ম রক্ষা করতেই নামলেন মাঠে। দিনের প্রথম বলেই দিয়ে দিলেন উইকেট।

আগের দিনে ১৩ রানে অপরাজিত থাকা ব্যাটার শরিফুল রীতিমতো স্ট্রাইক নেন। কিন্তু কিউই পেসার টিম সাউদির প্রথম বলেই লেগবিফোর উইকেটের (এলবিডব্লিউ) এর ফাঁদে পড়েন শরিফুল। যদিও প্রথমে আউটের সিদ্ধান্ত দেননি আম্পায়ার। পরে সাউদির রিভিউ নিলে সিদ্ধান্ত বদলাতে বাধ্য হন আম্পায়ার আহসান রেজা। ফলে স্কোরকার্ডে কোনো রান যোগ না করেই প্যাভিলিয়নের পথ ধরেন দুই ব্যাটার।

এতে ৩১০ রান তাড়ায় নিজেদের প্রথম ইনিংস শুরু করে নিউজিল্যান্ড। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কিউইদের সংগ্রহ ২৪ ওভারে ২ উইকেট হারিয়ে ৭৮ রান করেছে

পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ