ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

সিরিজ চলাকালেই যে কারনে দেশে ফিরলেন অস্ট্রেলিয়ার ৬ ক্রিকেটার

২০২৩ নভেম্বর ২৮ ২১:১২:৪৪

সিরিজ চলাকালেই যে কারনে দেশে ফিরলেন অস্ট্রেলিয়ার ৬ ক্রিকেটার

চলমান ভারত-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ আরও আগেই হওয়া উচিত ছিল। কিন্তু করোনার কারণে সঠিক সময়ে মাঠে সিরিজ খেলা হয়নি। এ কারণে বিশ্বকাপ ফাইনালের পরপরই আবার মাঠে নামতে হয়েছে ভারত-অস্ট্রেলিয়াকে। তাছাড়া আইসিসির বাধ্যবাধকতার কারণে সিরিজ বাতিল করা সম্ভব নয়।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারত তাদের বিশ্বকাপ দল থেকে তিনজন ক্রিকেটারকে ধরে রেখেছে। আর অস্ট্রেলিয়া বিশ্বকাপজয়ী দলের আট সদস্য নিয়ে মাঠে নামে। সিরিজ শুরুর আগেই সরে যান ডেভিড ওয়ার্নার। বাকি সাতজনের মধ্যে ছয়জনই সিরিজ চলাকালীন দেশে ফিরেছেন। মঙ্গলবার (২৮ নভেম্বর) সিএ তাদের ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করেছে।

শেষ তিন ম্যাচের জন্য অস্ট্রেলিয়া দল থেকে বাদ পড়েছেন- স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা, জশ ইংলিস এবং শন অ্যাবট। ইতোমধ্যে দেশের উদ্দেশ্যে ভারত ছেড়েছেন স্মিথ ও জাম্পা। বুধবার (২৯ নভেম্বর) ভারত ছাড়বেন- ম্যাক্সওয়েল, স্টয়নিস, ইংলিস এবং অ্যাবট।

শেষ তিন ম্যাচের জন্য দলে ডাক পেয়েছেন- জশ ফিলিপ, বেন ম্যাকডারমট, বেন ডোয়ার্শুইস ও ক্রিস গ্রিন। ইতোমধ্যে তৃতীয় ম্যাচের আগে দলে যোগ দিয়েছেন ফিলিপ এবং ম্যাকডারমট। চতুর্থ ম্যাচের আগে দলে যোগ দিবেন- ডোয়ার্শুইস ও গ্রিন।

বিশ্বকাপজয়ী দলের একমাত্র সদস্য হিসেবে ভারত বিপক্ষে সিরিজে অস্ট্রেলিয়া দলে আছেন ট্রাভিস হেড। বিশ্বকাপ ফাইনালে অসাধারণ সেঞ্চুরি করে অস্ট্রেলিয়ার শিরোপা জয়ে বড় অবদান রেখেছিলেন তিনি। ইনজুরির কারণে সিরিজের প্রথম দুই ম্যাচ খেলতে পারেননি হেড।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ