ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

ব্রেকিং নিউজ, যে কারনে পাকিস্তান থেকে সরে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি

২০২৩ নভেম্বর ২৮ ১৬:১৭:০৮

ব্রেকিং নিউজ, যে কারনে পাকিস্তান থেকে সরে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি

২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি এখনও অনেক দূরে। কিন্তু এরই মধ্যে সেই চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হয়েছে। মনে করা হচ্ছে, এশিয়া কাপের মতো চ্যাম্পিয়ন্স ট্রফিতেও পাকিস্তানে দল পাঠাতে অস্বীকার করতে পারে ভারত। আর সেক্ষেত্রে বাবর-রিজওয়ানের দেশে টুর্নামেন্ট হচ্ছে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

নিরাপত্তার অজুহাতে রোহিত-কোহলিরা পাকিস্তানে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে নাও পারে। সেই শঙ্কা থেকে আগেভাগেই আইসিসির কাছে ক্ষতিপূরণের দাবি জানিয়ে রেখেছে পিসিবি।

জানা গেছে, ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তান থেকে সরিয়ে নেয়া হতে পারে। যদি পাকিস্তানে আয়োজন সম্ভব না হয় সেক্ষেত্রে নতুন ভেন্যু হিসেবে আলোচনায় রয়েছে সংযুক্ত আরব আমিরাতের নাম। পুরো টুর্নামেন্টটি হতে পারে সেখানে।

এছাড়া আরও একটি বিকল্প পদ্ধতিও হয়েছে। এশিয়া কাপের মতো চ্যাম্পিয়ন্স ট্রফিও আয়োজন হতে পারে হাইব্রিড মডেলে। সেক্ষেত্রে ভারতের ম্যাচগুলো হবে আরব আমিরাতে, আর অন্য দলগুলোর ম্যাচ পাকিস্তানে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ