ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
২০০৩ বিশ্বকাপের সেমিফাইনাল লাইনআপ দল টি আজ বাছাইপর্বে কঠিন সমীকরণে
২০০৩ বিশ্বকাপের সেমিফাইনাল লাইনআপ দেখলেও আজও যে কাউকে অবাক করে দিতে বাধ্য। টুর্নামেন্টের সারপ্রাইজ প্যাকেজ কেনিয়া দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, পাকিস্তান ও ইংল্যান্ডকে পেছনে ফেলে সার্ভে শেষ চারে। স্টিভ টিকোলো, কলিন্স ওবুয়োডের কেনিয়া, ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছিলেন বহুবার।
কিন্তু ২০০৩ বিশ্বকাপ ছিল তাদের সর্বোচ্চ আর্জন। তারপর থেকে দলটি কেবল পতনের গল্প লিখেছে । আইসিসির তৃতীয় বিভাগেও নেমে গেছে তারা। কিন্তু ধীরে ধীরে সেই অচলাবস্থা কেটে যাবে বলে মনে হচ্ছে। অন্তত এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব কেনিয়াকে কিছুটা আশা দেখেছে।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে আফ্রিকার অঞ্চলে বেশ ভালোভাবেই টিকে আছেন স্টিভ টিকোলোর দেশ। এখান থেকে শীর্ষে থাকা দুই দল যাবে ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রের বিশ্বকাপে।
চমক দেখাচ্ছে উগান্ডা
আফ্রিকার অঞ্চলের বাছাইপর্বে এই মুহূর্তে তিনে আছে কেনিয়া। চারে আছে জিম্বাবুয়ে। দুই দলই বেশ কিছুদিন ধরেই আইসিসি ইভেন্টের বাইরে। এদের মাঝে কেনিয়াকে যেন ভুলতেই বসেছে ক্রিকেট দুনিয়া। আর জিম্বাবুয়ে এখনো টিকে আছে, তবে সেটাই অস্তিত্ব জানান দেওয়ার অংশ।
তবে এদের ছিটকে দিতে পারে আরেক সারপ্রাইজ প্যাকেজ উগান্ডা। ৪ ম্যাচে ৩ জয় আর ১ হার নিয়ে তালিকার দুইয়ে আছে তারা। কেনিয়ার অবস্থাও তেমনই। তবে কেনিয়ার চেয়ে রানরেটে খানিক এগিয়ে থাকায় দুইয়ে আছে উগান্ডা। ৪ ম্যাচ থেকে ২ জয় নিয়ে অবশ্য এই দৌড়ে খানিক পিছিয়েই আছে জিম্বাবুয়ে। তাদের পয়েন্ট চার। সিকান্দার রাজার দলকে বিশ্বকাপে জায়গা করে নিতে হলে পরের সব ম্যাচেই জয় পেতে হবে। সেই সঙ্গে কামনা করতে হবে উগান্ডা এবং কেনিয়ার হার।
আগামীকাল বুধবার উগান্ডা এবং কেনিয়া ম্যাচ এই অঞ্চলের বাছাইপর্বে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। সেইসঙ্গে ত্রিশ তারিখের কেনিয়া এবং জিম্বাবুয়ে ম্যাচেও নির্ধারণ হতে পারে ভাগ্য। ৪ ম্যাচে ৪ জয় পাওয়া নামিবিয়া অবশ্য এরইমাঝে এক পা দিয়ে রেখেছে ২০২৪ বিশ্বকাপে।
বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে নামিবিয়া, দুইয়ে আছে উগান্ডা। তিন এবং চার নম্বর স্থানে আছে কেনিয়া এবং জিম্বাবুয়ে। সাত দলের এই লড়াইয়ে শীর্ষ দুই দল পাবে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার টিকিট।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live