ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
খেলার মাঠে দেশ, ভোটের মাঠে সাকিব
২০১৮ সালে তিনি মনোনয়ন পাননি তবে এবার সফল হয়েছেন সাকিব আল হাসান। মাগুরা-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের এই অধিনায়ক। সাকিব যখন রাজনীতির মাঠে ব্যস্ত, তখন নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচের প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ দল।
ইঞ্জুরিতে থাকায় নিউজিল্যান্ডের বিপক্ষে পাওয়া যাবে না সাকিবকে। বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জেতানো ইনিংস খেলতে গিয়ে আঙুলে চোট পান সাকিব। বিশ্বকাপ শেষ না করেই চলছে সাকিবের পুনর্বাসন প্রক্রিয়া।
তাসকিন ও ইবাদত হোসেন নেই। অধিনায়ক নেই, এই অবস্থায় সহ-অধিনায়ক লিটন দাসও ব্যক্তিগত কারণে ছুটি নিয়েছেন। ফলে বিশ্বকাপের আগে প্রথমবারের মতো ওয়ানডের নেতৃত্ব দেওয়া নাজমুল হোসেন শান্ত এবার টেস্টেও দলকে নেতৃত্ব দেবেন। বাংলাদেশের ১৩তম টেস্ট অধিনায়ক হতে যাচ্ছেন তিনি।
সাকিব দলে না থাকলেও দূর থেকে শান্তর পাশে আছেন। আজ নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে শান্ত জানান, দলের খোঁজখবর রাখছেন সাকিব, ‘সাকিব ভাইকে আমরা অবশ্যই মিস করব। আমার মনে হয়, সব ক্রিকেটার মিস করবে। দলের ব্যাপারে তিনি গতকাল রাতে ফোন করেছিলেন। তার সাথে কথা হয়েছে। অভিনন্দন জানিয়েছেন। সব ক্রিকেটারকে ভালো করার শুভকামনা জানিয়েছেন। তিনি বলেছেন, আমরা যে জিনিসটা পারি, ওই জিনিসটাই যেন করি। এই তো… এরকমই কথা হয়েছে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live