ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

মাঠে ফেরার ঘোষণা দিলেন তামিম

২০২৩ নভেম্বর ২৭ ১৭:৩৩:১৭

মাঠে ফেরার ঘোষণা দিলেন তামিম

আজ বিকেলে নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠক করেছেন তামিম ইকবাল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির সঙ্গে তার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেছেন সাবেক এই অধিনায়ক। বৈঠক শেষে পাপন গণমাধ্যমের সঙ্গে কথা বললেও তামিম নীরব ছিলেন।

ঘন্টা পাঁচেক পর এবার সংবাদ সম্মেলন করলেন তামিমও। মূলত আগে থেকেই পাপনের সঙ্গে বৈঠক করার কথা ছিল তামিমের। তবে সময় না পাওয়ায় সেটা আজ হয়েছে। বিসিবি সভাপতির সঙ্গে আলোচনা করেই তামিম জানালেন, আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ দিয়ে (বিপিএল) আবারও মাঠে ফিরবেন তিনি।

বিকাল ৫ টায় বনানীর ডিওএইচএসে নিজ বাসভবনে গণমাধ্যমকে তামিম বলেন, 'আগামী জানুয়ারীতে বিপিএল দিয়ে আমি আবারও ক্রিকেটে ফিরবো।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ