ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
এইমাত্র পাওয়াঃ বিকালে কথা বলবেন তামিম, আসতে পারে যে ঘোষণা
আজ দুপুরে নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠক করেছেন তামিম ইকবাল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির সঙ্গে তার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেছেন সাবেক এই অধিনায়ক। বৈঠক শেষে পাপন গণমাধ্যমের সঙ্গে কথা না বললেও তামিম নীরব ছিলেন। বিকাল ৫ টায় বিসিবির সঙ্গে আজকের আলোচনার বিষয়ে গণমাধ্যমকে বক্তব্য দেবেন তামিম।
আজ দুপুরে গুলশানে পাপনের বাসায় ঢোকেন তামিম। এরপর এক ঘণ্টার বেশি সময় ধরে তামিম-পাপন রুদ্ধদ্বার বৈঠক চলে। বেলা দেড়টার কিছু পরেই পাপনের বাসা থেকে বের হন তামিম। তখন মিডিয়ার সঙ্গে কথা বলেননি অভিজ্ঞ এই পেসসেটার।
তামিম কথা না বললেও কথা বলেছেন পাপন। জানিয়েছেন কবে নাগাদ মাঠে ফিরবেন তামিম। বিসিবি সভাপতি পাপন বলেন, ‘বিপিএলের পর তামিমের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। তার আগে সে ফিরবে না। আমার মেয়াদ শেষের দিকে, দায়িত্ব ছাড়ার আগে বেশকিছু কঠিন সিদ্ধান্ত নিতে চাই।’
'তামিম কিছু কথা বলেছে। কিন্তু এমন একটা সময় বলেছে যে আমার হাতে একদম সময় নেই। আর এক মাস পর আমার নির্বাচন। তাই এখন আমার এলাকাতেই থাকছি সবচেয়ে বেশি। আমি ওকে বলেছি দেখো, নির্বাচন শেষে এসেই যে আমি তোমার সব কথা শুনবো তেমন কিন্তু না। আমি কারো কথায় কিছু করবো না, আগে আমাকে নিজে জানতে হবে সমস্যাটা কোথায় এবং আমি ডিপে ঢুকে সমস্যাটা জানতে চাই।'-আরো যোগ করেন তিনি।
বিসিবি সভাপতির পদ ছাড়ার আগে সব গুছিয়ে যেতে চান পাপন। তিনি বলেন, ‘আমি বেশিদিন নাই। এই টার্মটা তো আর বেশি দিন নাই। এরপর আর এক বছর আছে। যাওয়ার আগে অবশ্যই আমি দলটা ঠিক করে যাবো। যা যা করা দরকার এটা আমি করে যাবো। সেটা ঠিক হবে কি না আমি জানি না। আমি যেটা মনে করি করা দরকার, ওটা করবো।'
গত ২৩ সেপ্টেম্বরের পর থেকে আর জাতীয় দলের হয়ে দেখা যায়নি তামিমকে। এ ছাড়া বাংলাদেশের বিশ্বকাপ দলে না থাকার পর থেকেই ক্রিকেট থেকে অনেকটা দূরে আছেন টাইগার এই ওপেনার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live