ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজঃ হঠাৎ পাপনের বাসায় জরুরি বৈঠকে তামিম
গেল ২৩ সেপ্টেম্বরের পর থেকে আর জাতীয় দলের হয়ে দেখা যায়নি তামিম ইকবালকে। এ ছাড়া বাংলাদেশের বিশ্বকাপ দলে না থাকার পর থেকেই ক্রিকেট থেকে অনেকটা দূরে আছেন টাইগার এই ওপেনার। আসন্ন ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ থেকেও নিজেকে সরিয়ে রেখেছেন।
তবে জাতীয় দলের হয়ে নিজের ভবিষ্যৎ ঠিক করতে আজ নাজমুল হাসান পাপনের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন তামিম ইকবাল। আজ সোমবার দুপুর বারোটা নাগাদ বিসিবি সভাপতির বাসভবনে যান তামিম। সেখানেই শুরু হয় পাপনের সঙ্গে তামিমের বৈঠক। শোনা যাচ্ছে, এই বৈঠকেই নিজের চাওয়া পাওয়ার কথা জানাবেন টাইগার ওপেনার।
এরপর জানা যাবে জাতীয় দলের হয়ে তামিমের পরবর্তী আপডেট। এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাটিতে টেস্ট থেকে সরে দাঁড়ান তামিম।জানা যায় বিদেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজেও থাকছেন না তিনি! এমনকি সেই সিরিজের দলে থাকা ক্রিকেটারদের নামও চূড়ান্ত করে ফেলেছে বিসিবি।
তবে প্রশ্ন একটা থেকেই যাচ্ছে, কবে মাঠে ফিরছেন সব প্রশ্নের উত্তর খুঁজতেই আজ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসভবনে বসেছেন তামিম। এর আগে বিসিবির সাথে সভা হওয়ার কথা ছিল গেল ২২ নভেম্বরে। সেটি এতদিন পেরিয়ে গেলেও হয়নি। এদিকে ধারণা করা হচ্ছে ২০২৪ সালের বিপিএল দিয়েই ২২ গজে আবারো প্রত্যাবর্তন করবেন তামিম। বিপিএলে তার দল ফরচুর বরিশালও তাকে নিয়ে বেশ আশাবাদী।
দিন কয়েক আগেই দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন তামিম। তবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। ফেসবুক পোস্টে তামিম লিখেছিলেন, 'মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করাটা সবসময় আনন্দের।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live