ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
নিজেকে বদলানোর চ্যালেঞ্জ সাকিব কি পারবে মাশরাফি হতে
২৯৮ আসনে মনোনীত দলীয় প্রার্থীর মধ্যে অন্যতম চমক বিশ্বসেরা অলরাউন্ডার ও বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। মাগুরা ১, ২ ও ঢাকা ১০ থেকে তিনি মনোনয়ন প্রত্যাশী ছিলেন। মাগুরা ১ থেকে তিনি দলীয় মনোনয়ন পেয়েছেন।
খেলা কিংবা ব্যবসায়ী নয় এবার নতুন একটি চরিত্রে দেখা যাবে সাকিবকে, সেটি আর অন্য কিছু নয় রাজনীতি। ২২ গজের মাঠকে শাসন করে আসা বিশ্বসেরা অলরাউন্ডার এবার কি করতে পারবে রাজনীতির মাঠে সেটা এখন দেখার বিষয়। মাঠের এগারো জনকে সামাল দেওয়া আর নিজের এলাকার প্রায় চার লক্ষ মানুষকে সামাল দেওয়া এক বিষয় নয় সেটা কিভাবে সাকিব হ্যান্ডেল করে এটাই দেখার বিষয়।
বাংলাদেশ দলের সফল অধিনায়ক মাশরাফি যিনি একজন সফল ও রাজনীতিবিদ বটে। মাশরাফি করে দেখিয়েছেন কিভাবে মাঠের এবং মাঠের বাইরে রাজনীতির মাঠের শাসন করতে হয় এবং মানুষের মন জয় করে সেখানেও বিশ্বসেরা রাজনীতিবিদদের তালিকায় নিজের নাম লিখাতে হয়। সাকিব কি পারবে রাজনীতির মাঠেও বিশ্বসেরা হতে?
ওবায়দুল কাদের বলেছেন সাকিব এখন থেকে রাজনীতি করবেন একটি রাজনৈতিক দলের ছত্রছায়ায় থেকে তিনি রাজনীতি করবেন এবং মানুষের কল্যাণে কাজ করবে। এখন দেখার বিষয় সাকিব কিভাবে তার রাজনৈতিক আদর্শ তাকে ধরে রাখে রাজনৈতিক জগতে কাকে ফলো করেন। মাশরাফির মত এগিয়ে তিনি কি নাজমুল হাসান পাপনের মত একজন সফল রাজনীতিবিদ হবেন।
সাকিবের ক্যারিয়ার টা যেমন বর্ণাঢ্যময় তাকে নিয়ে মানুষ প্রশংসা করে, তাকে মানুষ ভালোবাসে, বাংলাদেশকে এক নামে পরিচয় দিতে গেলে সাকিবের নামটি চলে আসে ।তবে ক্রিকেটের মাঠ আর রাজনীতির মাঠ দুটি ভিন্ন বিষয় এবং ভিন্ন ধারার মানুষ এখানে থাকে যে ক্রিকেট ভালোবাসে সে হয়তো বা সাকিবের রাজনৈতিক দলটিকে পছন্দ নাও করতে পারে সে ক্ষেত্রে সাকিব কিভাবে এগিয়ে যাবে এবং দিনশেষে কিভাবে তার রাজনৈতিক ক্যারিয়ারটাকে এগিয়ে নেয় কোন মতাদর্শে সেটাই দেখার বিষয়।
ক্রিকেট অনেক সহজ বিষয় নয় এখানে অনেক প্রেসার থাকে কিন্তু রাজনৈতিক ক্যারিয়ারটা আরো অনেক বেশি ঝুঁকিপূর্ণ অনেক বেশি বৈচিত্র্যময় সেখানে কোন কিছু সাজানো গোছানো থাকে না। সঠিক সিদ্ধান্ত নিতে হয় যেখানে নিজের সাথে জড়িয়ে থাকে আরো অনেক মানুষের ভবিষ্যৎ।
ক্রিকেট বোর্ডে অল্প কিছু মানুষের সাথে মত শেয়ার করতে হয় বা ড্রেসিং রুমে অল্প কিছু শেয়ার করতে হয় কিন্তু রাজনৈতিক মাঠটা ভিন্ন এখানে প্রচুর মানুষ প্রচুর মতামত থাকে। তবে দিনশেষে আমরা সবাই তাকে স্বাগত জানাই তার রাজনৈতিক এই ক্যারিয়ারটাকে। সাকিবকে যেন অনেক বেশি শ্রদ্ধাশীল থাকে মানুষের প্রতি সাকিব খুব দ্রুত রেগে যায় এবং তার সেই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে এখনো রয়েছে তিনি যদি রাজনীতি ক্যারিয়ারে এমনটা করেন তবে সেটি হবে নেতিবাচক ।
সাকিব তার মেধা দিয়ে অনেক কিছু অর্জন করেছে ,অনেক রেকর্ড করেছে ,দেশকে অনেক সম্মানের দিকে নিয়ে গিয়েছে তবে যদি প্রশ্ন থাকে তিনি মানুষ হিসেবে কতটুকু মানুষের প্রতি শ্রদ্ধাশীল থেকেছে সেই উত্তরে কিন্তু থেকে যাবে ।তার মানে তিনি পুরোপুরি ভাবে মানুষের প্রতি শ্রদ্ধাশীল থাকেনি সেক্ষেত্রে একটা প্রশ্ন থেকেই যায় শেষে তিনি কি পারবে পুরোপুরি মাশরাফির মত বদলে যেতে?
রাজনৈতিক মাঠে আসার আগে সাকিবের জীবন ছিল অন্যরকম তার প্রতি মানুষের সম্মাননা ছিল অন্যরকম কিন্তু নির্বাচনের পরে সেটি তখন অন্যদিকে যাবে তখন মানুষ দেখবে তার ব্যবহার শ্রদ্ধাবোধ এগুলো তিনি কেমন করছেন জনসাধারণের প্রতি। এইতো কিছুদিন আগে সাকিব তামিম দ্বন্দটা নিয়ে যা হল এটা খুবই নিন্দনীয় কারণ মানুষের সাথে মানুষের মনোমালিন্য হতেই পারে সেটা নিয়ে এতটা নিচে নামার কিছু নেই।
সাকিবের একটু ইগো বেশি এটা সকলেই জানে কিন্তু রাজনৈতিক ব্যক্তিদের ইগো থাকতে নেই এটা যদি ধারাবাহিকভাবে থাকে এবং তিনি পরিবর্তন না করে তাহলে সেটা হবে খুবই খারাপ কারণ জনসাধারণের সাথে মিলেমিশে কাজ করতে হবে তাকে। একজনের সাথে মতের মিল নাই হতে পারে সেজন্য তাকে থাকতে হবে শান্ত নমনীয়। সাকিব মানুষ হিসেবে খুবই ভালো পুরোপুরিভাবে পারফেক্ট শুধুমাত্র তার রাগটাকে কন্ট্রোল করলে মানুষের প্রতি শ্রদ্ধাশীল থাকলে তারা রাজনৈতিক ক্যারিয়ারটাও হবে তার ক্রিকেটে ও ক্যারিয়ারের মত সুন্দরওবর্ণাঢ্যময়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live