ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
যে কারণে হাথুরুর নজর এখন তরুণদের দিকে
বিশ্বকাপ ব্যর্থতার পর নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ দল। সাকিব, তামিম, লিটন দাসের মতো তিন অভিজ্ঞ ক্রিকেটারকে ছাড়াই কিউইদের বিপক্ষে লড়তে হবে টাইগারদের। বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে মনে করেন, অভিজ্ঞ ক্রিকেটাররা না থাকায় তরুণ ক্রিকেটাররা কেমন করে সেটি দেখার দারুণ সুযোগ এখন।
রোববার (২৬ নভেম্বর) সিলেটে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশের কোচের কাছে জানতে চাওয়া হয়, লিটন-সাকিব-তামিমের না থাকা কতটা কঠিন হবে দলের জন্য? সেই প্রশ্নের জবাবে হাথুরুসিংহে বলেন, ‘এতজন অভিজ্ঞ ক্রিকেটারকে একসঙ্গে না পাওয়া চ্যালেঞ্জিং। তারা সবাই তিন সংস্করণের ক্রিকেটই খেলে। কেউ ১৫ বছর ধরে খেলছে, আবার কেউবা খেলছে ১০ বছর ধরে।
অভিজ্ঞ ক্রিকেটাররা না থাকায় টাইগার কোচ মনে করেন তরুণ ক্রিকেটারদের জন্য দারুণ সুযোগ মাঠে পারফরম্যান্স করে নিজের সামর্থ্যের জানান দেয়ার। তিনি বলেন, ‘এক দিক থেকে এটা সামনে তাকানোর সুযোগ।
দেখার সুযোগ তরুণ ক্রিকেটাররা কেমন করে। একই সঙ্গে কিছু কিছু খেলোয়াড়ের বাইরেও চিন্তা করতে হবে। ওরা তো সব সময় খেলবে না। তরুণ কয়েকজনের সুযোগ ভালো করার, লম্বা ক্যারিয়ার গড়ার।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live