ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
আইসিসি সদস্য দলকে হারিয়ে নতুন ইতিহাসের জন্ম দিল উগান্ডা
উগান্ডা প্রথমবারের মতো আইসিসি সদস্য দলের বিপক্ষে জিতেছে। নামিবিয়ার ইউনাইটেড ক্রিকেট ক্লাবে জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়েছে তারা। প্রথমবারের মতো কোনো টেস্ট দলের বিপক্ষে জয় পেয়েছে উগান্ডা। এই পরাজয়ের ফলে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার পথ কঠিন হয়ে পড়েছে রোডেশিয়ানদের জন্য।
রবিবার (২৬ নভেম্বর) টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে তাদের নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করে। জবাবে ১৯ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় উগান্ডা।
প্রথমে ব্যাট করে শুরুতেই হতবাক জিম্বাবুয়ে। ইনিংসের দ্বিতীয় বলে সাজঘরে ফিরে আসেন মরুমণি। রানের খাতা খোলার আগেই উইকেট হারানো রোডেশিয়ানরা ঘুরে দাঁড়ায় উইকেটের দ্বিতীয় জোড়ায়। ইনোসেন্ট কাইয়া এবং শন উইলিয়ামস মিলে ৪৩ রানের জুটি গড়েন।
তবে এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। মিডল অর্ডার ব্যাটারদের ব্যর্থতার দিনে এক প্রান্ত আগলে রেখেছিলেন সিকান্দার রাজা ৩৯ বলে ৪৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন তিনি। তার ব্যাটে ভর করেই লড়াই করার পুঁজি পায় দল।
১৩৭ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালো হয়নি উগান্ডারও। ১২ রান তুলতেই দুই ওপেনারকে হারায় তারা। তবে তৃতীয় উইকেট জুটিতে আল্পেশ রামজানি ও রজার মোকাসা মিলে দলকে টেনে তোলেন। এর পর রিয়াজাত আলিও দুর্দান্ত ব্যাটিং করেছেন। তার ব্যাট থেকে এসেছে ২৮ বলে ৪২ রান। মিডল অর্ডার ব্যাটারেদের দুর্দান্ত ব্যাটিংয়ে ১৯ ওভার ১ বলেই জয়ের বন্দরে পৌঁছে যায় উগান্ডা।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকান অঞ্চলের চূড়ান্ত বাছাইপর্বে এই ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের চারে চলে গেছে জিম্বাবুয়ে। ৩ ম্যাচ খেলে তাদের জয় মাত্র একটি। এই অঞ্চলের ৭ দলের মধ্যে সেরা ২ দল সুযোগ পাবে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live