ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
আইপিএলে নির্ধারন হল সাকিবের ভাগ্য, এক ডজন ক্রিকেটারকে ছেড়ে দিল কলকাতা
আইপিএলের নিলামের আগে ১২ জনকে ছেড়ে দিল কলকাতা নাইট রাইডার্স। মেন্টর হিসাবে গৌতম গম্ভীরকে দলে নিয়েছে কলকাতা। তাঁর মস্তিষ্কের উপর ভরসা রাখছে কেকেআর। দলে রইলেন কারা?
নিলামের আগে ১২ জন ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। সেই তালিকায় যেমন আছেন সাকিব আল হাসান, তেমনি আছেন লিটন দাসও। তবে দলে আছে সুনীল নারিন ও আন্দ্রে রাসেল।
নিলামের আগে কোন কোন ক্রিকেটারকে ছেড়ে দেওয়া হবে সেই তালিকা জানানোর শেষ দিন ছিল রবিবার। বাংলাদেশের সাকিব ও লিটনকে ছেড়ে দিচ্ছে বলে জানিয়েছে কলকাতা। সর্বশেষ নিলামে এই দুই ক্রিকেটারকে কিনেছে কেকেআর। কিন্তু শেষ পর্যন্ত সাকিব খেলতে আসেননি। লিটনকে এক ম্যাচের বেশি খেলেনি কলকাতা। তারা দুই ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে।
কলকাতা ছেরে দিল লকি ফার্গুসনকে। ভারতীয় জাতীয় দলের সঙ্গে বিশ্বকাপ খেলা শার্দুল ঠাকুরও আছে সেই তালিকায়। এ ছাড়া টিম সাউদি এবং জনসন চার্লসের মতো বিদেশি ক্রিকেটারদের ছেড়ে দিয়েছে কলকাতা। নামিবিয়ার ক্রিকেটার ডেভিড উইজাকেও রাখা হয়নি। বাদ পড়া ভারতীয় ক্রিকেটারদের মধ্যে ছিলেন আর্য দেশাই, নারায়ণ জগদীসান, মনদীপ সিং, কুলবন্ত খেজরোলিয়া এবং উমেশ যাদব।
কলকাতা ধরে রাখল শ্রেয়স আয়ার, নীতিশ রানা, রিঙ্কু সিংহ, সুযশ শর্মা, অনুকূল রায়, বেঙ্কটেশ আয়ার, হর্ষিত রানা, বৈভব আরোরা এবং বরুণ চক্রবর্তীর মতো ভারতীয় ক্রিকেটারদের। বিদেশিদের মধ্যে রেখে দেওয়া হয়েছে রহমনুল্লা গুরবাজ, জেসন রয়, সুনীল নারাইন এবং আন্দ্রে রাসেলকে।
গত বারের আইপিএলে কলকাতা সে ভাবে নজর কাড়তে পারেনি। ওপেনার নিয়ে বার বার ভুগতে হয়েছিল তাদের। গুরবাজের সঙ্গে কে ওপেন করবেন তা ঠিক করতে পারেনি কেকেআর। এ বারে প্রথম থেকেই জেসন রয়কে পাবে তারা। ফলে গুরবাজ এবং জেসন ওপেনার হিসাবে খেলতে পারেন। না হলে নিলামে কোনও ভারতীয় ওপেনারের দিকে নজর দিতে পারে কেকেআর। বিদেশি পেসারও কিনতে পারে তারা। সাউদি, ফার্গুসন এবং উইজ়াকে ছেড়ে দেওয়ায় অন্তত এক জন বিদেশি পেসার কিনতেই পারে কেকেআর।
শাকিব এবং শার্দূলের মতো অলরাউন্ডারকে ছেড়ে দেওয়ায় এ বারের নিলামে অলরাউন্ডারকেও কিনতে পারে কেকেআর। কলকাতার ব্যাটার এবং স্পিনার নিয়ে তেমন সমস্যা নেই। শ্রেয়স, নীতিশ, রিঙ্কুদের উপর ভরসা রাখতে পারে তারা। স্পিনারদের মধ্যে দলে রয়েছেন বরুণ, সুযশ এবং অনুকূলদের। তাই এ বারের নিলামে কেকেআরের লক্ষ্য হতে পারে পেসার এবং অলরাউন্ডারেরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live